সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ লাখ মানুষের নাগরিকত্ব হারানোর পেছনে যে ব্যক্তি

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ আসামের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস (এনআরসি) এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন।
দেশ বিদেশে এনআরসি তালিকা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। তবে এ নাগরিকপঞ্জী তৈরির নেপথ্যে যিনি, তাঁর নাম অনেকেরই জানা নেই। আসামের রাজধানী গুয়াহাটিতে একাকী জীবন যাপন করেন অশীতিপর প্রদীপ কুমার। তার আবেদনের পরই নাগরিকপঞ্জী নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার।

তবে আসামের বেশিরভাগ মানুষ মনে করেন, তাদের নাগরিকত্ব নিয়ে এ সমস্যার পেছনে রয়েছে এ ব্যক্তিই। যার জন্য রাষ্ট্রহীন হতে হচ্ছে এত মানুষকে। এনআরসি নিয়ে আলোচনা সমালোচনার পর এ নিয়ে ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিয়েছেন প্রদীপ কুমার। সেখানে তিনি বলেছেন কিভাবে এ কাজে উদ্বুদ্ধ হলেন।

কীভাবে এই নাগরিকপঞ্জীর বিষয়টির সঙ্গে যুক্ত হলেন?-২০০৯ সালে ফেব্রুয়ারি মাসে অসম পাবলিক ওয়ার্কস নামক একটি এনজিও সংস্থা থেকে অভিজিৎ শর্মা একটি আবেদন নিয়ে আসেন। তিনিই আমাকে বলেন, আসামের প্রধান সমস্যা হলো অবৈধ অভিবাসন এবং দীর্ঘদিন ধরে পড়েই আছে নাগরিক পঞ্জীর কাজ। তিনি আমাকে জিজ্ঞেস করেন, এনআরসির বাস্তবায়নের জন্য আমি কোনো আবেদনের খসড়া করতে পারি কিনা।

নাগরিক পঞ্জী তৈরি সম্পর্কে আমি নিশ্চিত ছিলাম। ঠিকই করেছিলাম, যদি এরকম কিছু করতেই হয় তবে তা ডেটা এবং পরিসংখ্যানের ভিত্তিতেই করতে হবে। আমাদের এটা দেখানোর প্রয়োজন ছিল, কীভাবে কয়েক বছর ধরে তাৎপর্যপূর্ণভাবে ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমি তাঁকে জানাই, এই কাজ করতে গেলে আমার নির্বাচন কমিশনের সর্বশেষ নথি চাই। পরের দু’মাস ধরে তা নিয়ে আমি কাজ করে গেছি।

১৯৭১ সাল থেকে আসামের প্রতিটি নির্বাচন কেন্দ্রের ফলাফল থেকে সব তথ্য খুঁটিয়ে পড়তাম আমার অফিসে বসে।

২০০৯ সালের জুলাই মাসে একটি জনস্বার্থ মামলা করা হয়, এবং সুপ্রিম কোর্টে তা গ্রহণ করা হয়। অভিজিৎ চেম্বারের ভিতরে ছিল আর আমি বাইরে। আসলে বাইরে বসে বসে প্রার্থনা করছিলাম যাতে মামলাটি সুপ্রিম কোর্টে গ্রহণ করা হয়। কারণ সেই সময় সুপ্রিম কোর্টে প্রায় ৬০ শতাংশ জনস্বার্থ মামলাই গ্রহণ করা হচ্ছিল না।

অভিজিৎ এবং এপিডাব্লু পরবর্তীকালে এনআরসির অন্যতম মুখ হয়ে ওঠেন। আপনি কেন নেপথ্যে রইলেন?

আমার কাছে একজন এসেছিলেন একটি আবেদন নিয়ে, আমি সেই কাজটি করেছিলাম কারণ আমি মনে করেছিলাম যে এই কারণটি আমার নিজেরও। আমার সময়ে আসাম বিক্ষোভে আমিও সামিল হয়েছিলাম। তার পরেও আমি বুঝতে পেরেছিলাম- বিষয়টি সমাধান করা দুরূহ ব্যাপার, এবং রাজনৈতিক শক্তি অভিবাসীদের দিকেই যাচ্ছে।

অবশ্যই আমিও চিন্তায় ছিলাম। সেই সময় আমি সেটাই করেছিলাম যেটার প্রয়োজন ছিল। আর আমি সংবাদমাধ্যমের কাছে মুখ খুলি নি কারণ সেটা আমার স্বভাব। আমি এই কাজ করেছি নিজের রাজ্যকে ভালোবেসেই।

এই মুহুর্তে সকলের চোখ অসমে এনআরসি-র দিকে। এনআরসি-র কারণে বহু মানুষকে হেনস্থা হতে হচ্ছে, হাজার হাজার মানুষকে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। আপনি কি এই ধরনের সংকটের কথা ভেবেছিলেন?

দেখুন, এই কাজটি এতটাই বিশাল যে, এটি মানুষকে প্রভাবিত করতে বাধ্য। আমি কখনোই চাইনি, কাউকে নির্যাতন করা হোক। বিশেষত মহিলা এবং শিশুদের ক্ষেত্রে বিশেষ দায়িত্ব নেওয়া ভারত সরকারেরই কর্তব্য। আমি জানি না কেন ১৯৮৫-র পর থেকে প্রতিটি সরকার এই বিষয়টিকে উপেক্ষা করে গেছে।

আপনার কি এটাই মত যে আসামের এই দিকটিকে কখনই সর্বসমক্ষে নিয়ে আসা হয়নি, কিংবা অসমকে উপেক্ষিত করেই রাখা হয়েছিল?

আসামের অস্থিরতার যে কারণগুলি ছিল, সেগুলিকে স্বাধীনতার পর থেকেই ভুলভাবে নেওয়া হয়েছে, সুতরাং এটা নতুন কিছু নয়। আমরা আমাদের পয়েন্ট প্রতিষ্ঠা করতে চেয়েছি, সেই কারণেই এই এনআরসি।তবে গণমাধ্যম যেভাবে লিখছে ইস্যুটিকে নিয়ে, আমি তাদের দোষ দিচ্ছি না। এত মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেখানে বিষয়টির আন্তর্জাতিকরণ করাটাই স্বাভাবিক।

তাহলে এনআরসি দিয়ে কী অর্জন হতে পারে বলে আশাবাদী আপনি?

সরকার ইতিমধ্যে বলেছে যে যাঁরা বাদ পড়েছেন তাঁরা ফরেনার্স ট্রাইব্যুনালেও আবেদন করতে পারেন। দেখুন, এনআরসির মাধ্যমে কখনওই কাউকে দেশ থেকে বের করে দেওয়াটা উদ্দেশ্য নয়। তবে তাঁদের বিদেশী অথবা ভারতীয় হিসাবে ঘোষণা করা পর্যন্ত, আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করব তারা যেন প্রথমে ভোটার লিস্ট থেকে তাঁদের নাম বাদ দেয়।

কাজের অনুমতি অবশ্যই দিন, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে সেই নিয়ম চলবে না। ভাষা, সংস্কৃতি বাদ দিয়ে যেভাবে রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ চলছিল, তা বন্ধ করাই প্রধান লক্ষ্য ছিল।

তবে অনেকেই, এমনকি অসম পাবলিক ওয়ার্কসের তরফ থেকেও বলা হয়েছিল, এটি একটি ভুল তালিকা যা তারা কখনই গ্রহণ করবে না। আপনিও কি ভেবেছিলেন যে আপনার পুরো পরিশ্রমটাই ব্যর্থ হয়েছে?

দেখুন, এটি একটি গণতান্ত্রিক দেশ, এখানে মানুষের নিজস্ব মতামত থাকতেই পারে। আমি এই এনআরসি প্রয়োগ নিয়ে কোনো কথা বলতে রাজি নই। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সবাই মিস করে যাচ্ছি। ১৯৭১-এর যুদ্ধের সময় বহু বাংলাদেশী এদিকে আসেন, যাঁরা ধরা পড়ে যাওয়ার ভয়ে এনআরসি অ্যাপ্লাই করেন নি।

যদিও সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে দশ লক্ষ মানুষ, কিন্তু ১৯৮১ থেকে ২০১১ সাল অবধি ভোটারের সংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে, তাতে আমার বিশ্বাস, সেই সংখ্যা আরও বেশি। সরকারের উচিত সেইসব ছদ্মবেশী ভোটারদের চিহ্নিত করা। আমার কাছে এই এনআরসি হল বহুবছরের একটি সমস্যার সমাধান মাত্র।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক