মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলেন চিত্রনায়িকা দীপালি

news-image

চিত্রনায়িকা দীপালি। ‘ব্ল্যাক মেইল’ সিনেমার এ নায়িকার বিয়ে সম্পন্ন হলো শুক্রবার (৩০ আগস্ট)। তার বর জায়েদ রেজওয়ান। যিনি একজন পরিচালক ও প্রযোজক। শোবিজ অঙ্গনে একসাথে কাজ করতে গিয়েই দীপালির সঙ্গে পরিচয় হয় জায়েদের সাথে। তারপর সম্পর্কটা বন্ধুত্ব ও একটা সময় প্রেমে পরিণত হয়। এরপর দুই পরিবারের সম্মতিতেই সম্পন্ন হয় তাদের বিয়ে। এ সময় উপস্থিত ছিলেন দীপালি ও জায়েদের পরিবারের সদস্যরা।

বিয়ের পর দীপালি বলেন, ‘আসলে আমি তাদের (শ্বশুর-শাশুড়ি) মেয়ের মতো। তারা বউ হিসেবে আমাকে ট্রিট করেন না। এজন্য বিয়ের অনুভূতিতে ভয়ের অংশটুকু নেই। যা আছে তা হলো−আনন্দ ও সুখ। আমি সত্যিই খুব সুখী।’

জায়েদ রেজওয়ানের সঙ্গে পরিচয় ও পরিণয় সম্পর্কে দীপালি বলেন, ‘তার (জায়েদ) পরিচালনায় ‘আঘাত’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে পরিচয়। ভালোলাগা ছিল, সে সরাসরি বিয়ের প্রস্তাবই দিয়েছিল। আমি বলেছিলাম আমার পরিবারের কাছে প্রস্তাব নিয়ে যেতে।’