,

ওআইসি থেকে পাকিস্তানের বের হওয়ার সময় এখনই: রাজা রাব্বানি

news-image

আন্তর্জাতিকঃ পাকিস্তানের সাবেক সিনেট চেয়ারম্যান মিয়া রাজা রাব্বানি বলেছেন, ইসলামিক সহযোগিতা সংস্থা(ওআইসি) থেকে পাকিস্তানকে সরে আসার এটাই সর্বোচ্চ উপযুক্ত সময়। এটা জাতিসংঘের চেয়েও খারাপ। সিনেটে কাশ্মীর নিয়ে আলোচনার সময় শুক্রবার তিনি বলেন, মুসলমান উম্মাহর বুদবুদ ফেটে গেছে। কাজেই উম্মাহর সঙ্গে সম্পর্ক নতুন করে মূল্যায়ন করতে হবে পাকিস্তানকে।-খবর ডন অনলাইনের

তিনি মনে করেন, পাকিস্তান ও যে কোনো মুসলমান দেশের কঠিন পরিস্থিতিতে সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে এই সংস্থাটি। ১৯৯০ এর দশকে বসনিয়ার গণহত্যা ও ফিলিস্তিনে জাতিগত নিধনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব এখন একেবারের মুনাফা কেন্দ্রিক। তারা কেবল অর্থনৈতিক স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

সৌদি তেল কোম্পানি আরামকো ও ভারতীয় কর্পোরেট প্রতিষ্ঠান রিলায়েন্সের মধ্যে দেড় হাজার কোটি ডলারের চুক্তি সইয়ের কথাও উল্লেখ করেন তিনি। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চ বেসামরিক পদক দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পর বাহরাইন সফরে তিনি সমঝোতা স্মারকে সই করেছেন।

এতে বোঝা যায়, নিজস্ব ব্যবসা নিয়ে মুসলমান দেশগুলো খুবই ব্যস্ত যে কাশ্মীর ইস্যুতে তারা খুবই বিরক্ত। রাব্বানি বলেন, কাশ্মীরের নজিরবিহীন কারফিউ ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে সব মানবাধিকার সংগঠনগুলোকে অবগত করতে হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর