সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লড়াকু সংগ্রহের পথে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : বিদেশের মাটিতে নতুন বলে ভারতের অস্বস্তিটা নতুন কিছু নয়। তবে আগে যেমন হুড়মুড়িয়ে ভেঙে পড়তো, এখন তেমন হচ্ছে না। জ্যামাইকা টেস্টেও ওয়েস্ট ইন্ডিজের পেসারদের শুরুর তোপ সামলে ঠিকই লড়াকু একটা সংগ্রহ গড়ার পথে রয়েছে বিরাট কোহলির দল।

টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত টেস্টের প্রথম দিন শেষ করেছে ৫ উইকেটে ২৬৪ রান নিয়ে। হাফসেঞ্চুরি পেয়েছেন ওপেনার মায়াঙ্ক আগারওয়েল (৫৫) আর অধিনায়ক বিরাট কোহলি (৭৬)।

অথচ শুরুটা একদমই ভালো ছিল না ভারতের। ৪৬ রানের মধ্যে তারা হারিয়ে বসে লোকেশ রাহুল (১৩) আর চেতেশ্বর পূজারাকে (৬)। তবে তৃতীয় উইকেটে ৬৯ রানের জুটিতে বিপদ সামলে উঠেন আগারওয়েল আর কোহলি।

আগারওয়েলকে ফিরিয়ে এই জুটিটি ভাঙেন জেসন হোল্ডার। চতুর্থ উইকেটে ৪৯ আর পঞ্চম উইকেটে ৩৮ রানের দুটি জুটি গড়েন কোহলি। রাহানে ২৪ করে আউট হন। কোহলি আউট হন ৭৬ রানের মাথায়, হোল্ডারের বলে।

এরপর ষষ্ঠ উইকেটে আরেকটি জুটি গড়েছেন রিশাভ পান্ত আর হানুমা বিহারি। ৬২ রানে অবিচ্ছিন্ন আছেন তারা। বিহারি ৪২ আর পান্ত ২৭ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩৯ রানে ৩টি উইকেট নিয়েছেন অধিনায়ক জেসন হোল্ডার ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক