মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঞ্চল্যকর তথ্য ফাঁস, বলিউড অভিনেতার বাড়িতে রান্নার কাজ করতেন রানু! (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : রানাঘাট স্টেশনের সেই রানু মন্ডল বর্তমানে একজন সেলিব্রিটি। রেল স্টেশনে গান গেয়ে দিন কাটত রানু মণ্ডলের। পথচারীদের দিয়ে যাওয়া টাকাতেই তাঁর প্রয়োজন মিটত। গান গেয়ে রাতারাতি সেলিব্রেটি বনে যান তিনি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সে গান। এই রকম ঘটনা সিনেমাতে দেখা গেলেও বাস্তবে কমই দেখা যায়।

এরপর রানাঘাট থেকে সোজা মুম্বাইতে পাড়ি জমান রানু। মুম্বাইয়ের সঙ্গে রানুর সম্পর্ক নতুন নয়? বহু বছর আগে থেকেই মুম্বাই থাকতেন তিনি। কাজ করতেন অভিনেতা ফিরোজ খানের বাড়িতে।

সম্প্রতি এই খবর গণমাধ্যমে ফাঁস হয়েছে। জানা গেছে, কয়েক বছর আগে অভিনেতা ও চলচ্চিত্র নির্দেশক ফিরোজ খানের বাড়িতে রান্না করার কাজ করতেন রানাঘাটের রানু মণ্ডল। রান্নার পাশাপাশি ঘর ঝাড়পোছ করার কাজও করতেন তিনি। ওই গণমাধ্যমে এও প্রকাশ পেয়েছে, ছেলে ফারদিন খানকে দেখভাল করার জন্য রানুকেই বেছে নিয়েছিলেন ফিরোজ খান। এছাড়া ফিরোজের ভাই সঞ্জয় খানকেও কাজকর্মে সাহায্য করতেন রানু।

কিন্তু হঠাৎ মুম্বাই কেন গিয়েছিলেন রানু? সোশ্যাল মিডিয়ার ‘সুরসাম্রাজ্ঞী’ জানিয়েছেন, কৃষ্ণনগরে থাকতেন তিনি। রানাঘাটে ছিল তাঁর মাসির বাড়ি। বিয়ের পর স্বামীর সঙ্গে তিনি মুম্বাই যান। তখনই ফিরোজ খানের বাড়িতে রান্নাবান্নার কাজ শুরু করেন। পরে মানসিক অবসাদে ভুগতে থাকেন তিনি। ফিরে আসেন রানাঘাটেই।

এখন রানু আবার ফিরেছেন তাঁর পুরনো কর্মস্থল মুম্বাইয়ে। জানা গেছে, জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এও দেখা যাবে তাঁকে। শোয়ের সঞ্চালক খোদ সালমান খান নাকি রানুকে ‘বিগ বস’-এ দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।

প্রথমে জনপ্রিয় একটি টেলিভিশন শোয়ে হাজির হন তিনি। এরপর সেখান থেকে সোজা হিমেশ রেশমিয়ার স্টুডিয়োতে হাজির হন। ‘তেরি মেরি’ গান গেয়ে তাক লাগিয়ে দেন বিশ্বকে। চায়ের দোকান থেকে শুরু করে রাস্তা-ঘাট পাড়া-মহল্লার আড্ডায় রানুদি মন্ডলের চর্চা এখন সর্বত্র।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক