সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী থেকে ১৭ বছরের তরুণী টিকটক স্টার (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : ‘টিকটক’-এর জনপ্রিয়তা কোথায় নেই! সারা বিশ্বে এই অ্যাপের জ্বরে ভুগছে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। কেউ কেউ শুধু এই অ্যাপ দিয়ে ভিডিও বানিয়ে সাধারণ মানুষ থেকে হচ্ছেন সুপারস্টার। পাচ্ছেন যেমন জনপ্রিয়তা, তেমনি আর্থিকভাবেও কেউ কেউ হচ্ছেন লাভবান।

সম্প্রতি ভারতের এক তরুণী শুধু টিকটক অ্যাপ দিয়ে ভিডিও বানিয়ে হয়েছে জনপ্রিয়। জান্নাত জুবায়ের নামের ১৭ বছরের ওই তরুণীর ভক্ত ১৯ কোটিরও বেশি। তার ভাই আয়ান জুবায়েরও টিকটকে জনপ্রিয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আট বছর বয়সে টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে জান্নাত জুবায়ের। তার টিকটক অ্যাকাউন্টটি সর্বাধিক জনপ্রিয় অ্যাকাউন্টের মধ্যে অন্যতম।

জান্নাতের বানানো ১৫ সেকেন্ডের ভিডিও ক্লিপগুলোর কারণে তাকে কয়েক কোটি লোক অনুসরণ করতে শুরু করে। অভিনেত্রীর থেকেও টিকটক স্টার হিসেবে এখন বেশি জনপ্রিয় সে। টিভি সিরিয়াল ‘তু আশিকি’, ‘ভারত কা বীর সন্তান পুত্র মহারানা প্রতাপ’ এবং ‘ফুলওয়া’-তে অভিনয় করেছে জান্নাত। এ ছাড়া বলিউড চলচ্চিত্র ‘হিচকি’ ও ‘লাভ দ দি এন্ডে’ কাজ করেছে এই অভিনেত্রী।

https://www.youtube.com/watch?v=vqe2Bmm0mZk

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক