সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স’ন্ত্রাসী সরকারগুলোর শীর্ষে রয়েছে আমেরিকা: আহমাদ খাতামি

news-image

বিশ্বের স’ন্ত্রাসী সরকারগুলোর শীর্ষে আমেরিকার অবস্থান-এই মন্তব্য তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামির।তিনি বলেছেন মার্কিন কর্মকর্তারাই স্বীকার করেছে পশ্চিম এশিয়ায় সন্ত্রা’সী গোষ্ঠিগুলো তারাই সৃষ্টি করেছে। তারপরও তারা নির্লজ্জের মতো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে বলে দাবি করছে।

ইরানের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ আলি রাজায়ি এবং সাবেক প্রধানমন্ত্রী জাওয়াদ বহুনারের শাহাদাত বার্ষিকীতে জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী সংগ্রাম দিবস উপলক্ষে তিনি ওই মন্তব্য করেন। জুমার খতিব বলেন: ইরান সন্ত্রাসবাদের স্বীকার।

১৯৮১ সালের এই দিনে স’ন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠির হামলায় তৎকালীন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ আরও বহু কর্মকর্তা শহীদ হয়েছিলেন। বিশিষ্ট এই আলেম বলেন, মার্কিন সরকার লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের আনসারুল্লাহ, ইরাকের হাশদ-আশ-শাবি’কে স’ন্ত্রাসী বলে প্রচার করছে। প্রকৃত সত্য হলো এরাই এ অঞ্চলে সন্ত্রাসবাদ বিরোধী সংগ্রামের অগ্রবর্তী সেনানি।

লেবাননে ইহুদিবাদীদের সাম্প্রতিক আগ্রাসনের প্রতি ইঙ্গিত করে খতিব বলেন, এটাই তাদের আগ্রাসী মনোবৃত্তির প্রকাশ। এই মনোবৃত্তি রুখে দাঁড়াতে হবে। কাশ্মীর পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে আয়াতুল্লাহ খাতামি বলেন: আমরা আশা করছি ভারত সরকার সেদেশের মুসলমানদের ব্যাপারে যৌক্তিক নীতি গ্রহণ করবে এবং বলপ্রয়োগের নীতি পরিহার করবে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে