,

কাশ্মীরিদের সমর্থনে রাস্তায় পাকিস্তানীরা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার কাশ্মিরের সমর্থনে রাস্তায় নেমে এসেছেন পাকিস্তানের নাগরীকরা। পাকিস্তানের রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন দেশটির নাগরিকরা। প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে গোটা পাকিস্তানব্যাপী মানুষ রাস্তায় নেমে আসে এবং এ সময়ে শহরগুলোর রাস্তায় যান ও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিক্ষোভাকারীরা কাশ্মীরের জনগণের প্রতি তাদের সংহতি ঘোষণা করেছেন।

রাজধানী ইসলামাবাদে হাজার হাজার বিক্ষোভকারীর উদ্দেশ্যে দেয়া ভাষণে ইমরান খান বলেন, ‘কঠিন পরীক্ষার এ সময়ে আমরা কাশ্মীরবাসীদের সাথে আছি। আজ কাশ্মীরের প্রতি যে বার্তা দেয়া হচ্ছে তা হলো কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত পাকিস্তানের মানুষ কাশ্মীরবাসীদের পাশে থাকবে।’ তিনি তার ভাষণে কঠোর ভাষায় ভারতের সমালোচনা করে তিনি দাবি করেন, আরএসএসের আদর্শ ভারতকে গ্রাস করেছে। যেভাবে নাৎসিরা জার্মানিকে গ্রাস করেছিল সেভাবেই ভারতকে গ্রাস করা হয়েছে।

স্থানীয় সময় বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গোটা পাকিস্তানের যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়। রাস্তার ট্রাফিক আলো নিভিয়ে দেয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যাংক-ব্যবসা প্রতিষ্ঠান, বেসকারি অফিস- আইনজীবী এবং সামরিক কর্তৃপক্ষসহ সবাই রাস্তায় নেমে আসেন।

কাশ্মিরের জনগণের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্য আজকের এ কর্মসূচি গ্রহণ করা হয়। এ সময়ে গোটা দেশের রেডিও এবং টিভিতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের জাতীয় সংগীত প্রচারিত হয়।

গত ৫ আগস্ট ভারতের নরেন্দ্র মোদির সরকার জম্মু এবং কাশ্মীরের বিশেষ অধিকার বাতিল করা এবং এ অঞ্চলকে দুই ভাগ করার পর থেকেই পাকিস্তান প্রতিবাদ জানিয়ে আসছে। এরই মধ্যে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে পাকিস্তান।

এদিকে ৫ আগস্টের পর থেকে কাশ্মীরের সঙ্গে টেলিফোন, ইন্টারনেটসহ সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে ভারত সরকার। ভারত সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কাশ্মীরের প্রতিবাদ হচ্ছে। কিন্তু প্রতিবাদকারীদের নির্বিচারে গ্রেফতার এবং নির্যাতন করা হচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচারিত খবর থেকে জানা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা