সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছিটকে পড়লেন সালমান, ভাইরাল হলো সেই ভিডিও

news-image

বিনোদন ডেস্কঃ সালমান খানের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘দাবাং’। এপ্রিল মাসে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে সিনেমাটির তৃতীয় কিস্তি ‘দাবাং থ্রি’ এর শুটিং শুরু হয়েছে। বর্তমানে এই সিনেমাটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এদিকে সালমান ভক্তরা অধির আগ্রহে সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছেন। আউটডোর শুটিংয়ের সময় ভক্তরা ভিড়ও করছেন। ভক্তদের শুটিং দেখার চাহিদা মেটাতেই শুটিংয়ের একটি ভিডিও প্রকাশ করা হয় সম্প্রতি। সেই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই পড়েছে।

ভিডিওটিতে সালমান খানকে চুলবুল পান্ডের বেশে দেখা যাচ্ছে। সালমান খানের ফ্যান ক্লাবে শেয়ার করা হয়েছে ভিডিওটি। দেখা যাচ্ছে, একটি ফাইটিংয়ের দৃশ্যে অভিনয় করছিলেন সালমান। স্টান্ট করতে ও কোরিওগ্রাফার মুদাসার খানের থেকে পোল ডান্সিং শিখতে দেখা যাচ্ছে তাকে। টিকটক এবং ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করতেই তা ভাইরাল হয়ে গেছে।

জানা গেলো, এখন দাবাং থ্রি সিনেমার টিম জয়পুরে শুটিং করছে। সিনেমাটি পরিচালনা করছেন প্রভুদেবা। এতে সালমানের খানের বিপরীতে অভিনয় করছেন সোনাক্ষী সিনহা। খল চরিত্রে দেখা যাবে কন্নড় অভিনেতা সুদীপকে।

অভিনব ক্যাসবের পরিচালনায় ২০১০ সালে মুক্তি পেয়েছিল সালমান খান ও সোনাক্ষি সিনহা অভিনীত এর প্রথম কিস্তি। আরবাজ খানের পরিচালনায় দ্বিতীয় কিস্তি মুক্তি পায় ২০১২। নতুন পর্ব পরিচালনা করছেন প্রভুদেবা। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছর ডিসেম্বরে।

https://www.instagram.com/p/B1xxQBHgzfg/?utm_source=ig_embed

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে