,

হাত বাড়াল ইসরাইলি খেলোয়াড়, মুখ ফিরিয়ে চলে গেল মিসরীয় মুসলিম খেলোয়াড়

news-image

জাপানে চলমান বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচ শেষে ইসরাইলি প্রতিদ্বন্দ্বীর করমর্দনে অস্বীকৃতি জানিয়ে আলোচনায় ওঠে এসেছেন মিসরীয় এক জুডো খেলোয়াড়। খবর বিবিসি,আনাদলু ও গাজা আল আন অ্যারাবিকের। খবরে বলা হয়, বুধবার জাপানে চলমান বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন মিসর ও ইসরাইলের দুই খেলোয়াড়।

ম্যাচ শেষে ইসরাইলি খেলোয়াড় সাগি মুকি করমর্দনের উদ্দেশ্যে তার মিশরীয় প্রতিদ্বন্দ্বী মোহাম্মাদ আব্দুল আলির দিকে হাত বাড়ান। কিন্তু মোহাম্মাদ আব্দুল আলি প্রতিদ্বন্দ্বী ইসরাইলি হওয়ায় তার সঙ্গে করমর্দনে অস্বীকৃতি জানিয়ে তা প্রত্যাখ্যান করেন।

ম্যাচ শেষে রেফারি বাঁশিতে ফুঁ দিতেই ইসরাইলি খেলোয়াড় সাগি মুকি করমর্দনের উদ্দেশ্যে মোহাম্মাদ আব্দুল আলির দিকে হাত বাড়ান এবং এভাবে কয়েক মুহূর্ত অতিবাহিত হওয়ার পর শেষ পর্যায়ে মিসরীয় খেলোয়াড় মোহাম্মাদ আব্দুল আলি ইসরাইলি খেলোযাড় সাগি মুকির থেকে মুখ ফিরিয়ে মাঠ ছাড়েন। আন্তর্জাতিক জুডো ফেডারেশনের নীতিমালায় ম্যাচ শেষে প্রতিদ্বন্দ্বী দুই খেলোয়াড়ের মধ্যে করমর্দনের নিয়ম থাকলেও বুধবার এই ঘটনা ঘটল।
তবে এ ধরণের ঘটনা যে এবারই প্রথম তাও নয়।

এর আগে ২০১৬ সালে ব্রাজিলের রিওডি জেনিরোতে অনুষ্ঠিত বিশ্ব অলিম্পিকেও এমন সাহসী কাণ্ড ঘটিয়েছিলেন ইসলাম আস সিহাবী নামের মিসরীয় একজন খেলোয়াড়। সে সময় তার প্রতিদ্বন্দ্বী ছিলেন উর সাসাউন নামের এক ইসরাইলি। এদিকে ইসরাইলি খেলোয়াড়ের সঙ্গে করমর্দন না করায় কায়রোতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন।

বুধবারেই এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ সিসির সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর করমর্দনের একটি ছবি টুইটারে শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, মিশর এবং ইসরাইলের মধ্যে দ্বিপাক্ষিক শান্তি চুক্তির ৪০ বছর যাবত অসংখ্যবার করমর্দন হওয়ার পরও আজ এমন ঘটনা!

মিসরীয় জুডো ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মারজুক আলির কাছে এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় গণমাধ্যমগুলোকে তিনি জানান, ঘটনাটি আকস্মিকভাবে ঘটেছে। আমাদের খেলোয়াড় পরাজিত হওয়ায় তার মন অশান্ত ছিলো। আর এটাও বাস্তব যে, ইসরাইলি খেলোয়াড়ের এটাই প্রাপ্য ছিলো, কেননা সে ওই সময় কোন কথা বলেনি।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ