সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যোগাযোগ নেই শ্বশুর, শাশুড়ির সঙ্গে, কাশ্মীর নিয়ে ক্ষোভ বলিউড অভিনেত্রী উর্মিলার

news-image

বিনোদন ডেস্ক : জম্মু কাশ্মীর থেকে বিলোপ করা হয়েছে ৩৭০ ধারা। মোদী সরকারের এই সিদ্ধান্তের ফলে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে জোর সমালোচনা। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে রীতিমতো দ্বিধাবিভক্ত গোটা দেশ। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর।

সদ্য কংগ্রেসে যোগ দেওয়া উর্মিলা বলেন, তাঁর শ্বশুর, শাশুড়ির সঙ্গে গত ২২ দিন ধরে তাঁদের কোনও যোগাযোগ নেই। অভিনেত্রীর স্বামী মহসিন আখতার মীর কোনওভাবেই তাঁর বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। অথচ মীর এবং তিনি ক্রমাগত তাঁদের বাবা-মায়ের (কাশ্মীরে বসবাসকারী) সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মোদী সরকার যেভাবে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ বিলোপ করেছে, তা এক কথায় অমানবিক বলেও দাবি করেন বলিউড অভিনেত্রী।

তিনি আরও বলেন, তাঁর শ্বশুর, শাশুড়ি দু’জনেই অসুস্থ। উচ্চ রক্তচাপ তাঁদের সব সময়ের সঙ্গী কিন্তু তাঁদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত ওষুধ রয়েছে কি না, সে বিষয়েও তাঁরা কিছু জানতে পারছেন না বলে ক্ষোভ উগরে দেন উর্মিলা। প্রসঙ্গত কাশ্মীরের ব্যবসায়ী পরিবারের ছেলে মহসিন আখতার মীরকে সম্প্রতি বিয়ে করেন বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। বিয়ের এক বছর পার করতে না করতেই কংগ্রেসে যোগ দেন বলিউডের এক সময়ের প্রথম সারির অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক