মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ভাইরাল রানুকে নিয়ে সিনেমা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ স্টেশনের ভিক্ষুক থেকে রাতারাতি তারকা বনে যাওয়া রানুকে নিয়ে আলোচনার শেষ নেই। এবার তাকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন এক নির্মাতা। রানা ঘাটের বাসিন্দা রানুর জীবনযুদ্ধ উঠে আসবে এবার সিনেমায়। সিনেমাটি নির্মাণ করবেন হৃষীকেশ মণ্ডল। তবে এই সিনেমা নির্মাণের পরিকল্পনা করেন ক্যাকটাসের গায়ক সিদ্ধার্থ রায় ওরফে সিধু। ছবির সঙ্গীত পরিচালক থাকছেন তিনি।

হৃষীকেশ মণ্ডল গণমাধ্যমকে জানান, এই সিনেমায় একাধিক গান গাইবেন রানু। সিনেমাটি নিয়ে নানা পরিকল্পনা করছেন নির্মাতা। রানুকে মানুষের সঙ্গে পরিচয় করে দেওয়ার পেছনে বড় ভূমিকা পালন করেছেন অতীন্দ্র চক্রবর্তী। এই সিনেমার বিষয় নিয়ে তার সঙ্গে আলাপ করেছে সিদ্ধার্থ রায় সিধু ও ছবির নির্মাতা।জানা গেছে, সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাসেই শুরু হয়ে যাবে সিনেমার শুটিং। সব মিলিয়ে রানু এখন প্রচুর কাজের অফার পাচ্ছেন।

সম্প্রতি স্টেশনে বসে মঙ্গেশকরের ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটি ভাইরালের মাধ্যমে রানুর জীবনের মোড় ঘুরে যায়। রাতারাতি জনপ্রিয় হয়ে যান রানু। এরপর কলকাতায় দুর্গাপূজার একটি থিম সং করার সুযোগ আসে। পরে হিমেশের সুর দেয়া ‘তেরি মেরি’ গানটি করেন। সেটার কয়েকটি লাইনও এখন ভাইরাল।

চমকের শেষ এখানেই নয়, হিমেশ রেশমিয়ার পর রানুকে এবার ‘দাবাং ৩’ এর জন্য প্রস্তাব দিয়েছেন সালমান। শিগগিরই হয়তো এই গানটির রেকর্ডিংয়ে দেখা যাবে রানুকে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক