সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগুন ঝরাচ্ছেন তাসকিন

news-image

স্পোর্টস ডেস্ক : মূল টেস্ট ম্যাচ হবে পাঁচদিনের। তবে সময়স্বল্পতার কারণে এবং চট্টগ্রামে যাওয়ার তাড়া থাকায় নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি আয়োজন করা হয়েছে দুইদিনের। আর তাতে দুইদিনেই যেনো ফল আনার সবধরনের বন্দোবস্ত করছেন লাল ও সবুজ দলের খেলোয়াড়রা।

অন্তত সবুজ দলের পেসার তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ে মনে হচ্ছে তাই। ম্যাচের প্রথম দিনের প্রথম ঘণ্টায় পুরো আলো নিজের ওপর কেড়ে নিয়েছেন তাসকিন। তার বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন লাল দল।

টসে জিতে আগে ব্যাট করতে নেমেছিল সাকিবের লাল দল। কিন্তু তাসকিন ও ইবাদতের ফাস্ট বোলিংয়ের বিপক্ষে সুবিধা করতে পারেননি একদমই। প্রথম সেশনের পানি পানের বিরতি পর্যন্ত ১৪ ওভারে লাল দলের সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ২৯ রান।

এরই মধ্যে সাজঘরে ফিরে গেছেন জহুরুল ইসলাম (২৫ বলে ১৩), মোহাম্মদ মিঠুন (১৪ বলে ১) এবং অধিনায়ক সাকিব আল হাসান (১ বলে ০)। জহুরুল ফিরে যাওয়ার পর সাকিবকে আর উইকেটে দাঁড়াতেই দেননি তাসকিন। প্রথম বলেই সরাসরি বোল্ড করে প্রস্তুতি নষ্ট করে দিয়েছেন সাকিবের।

প্রথম স্পেলে তাসকিনের বোলিং ফিগার ৫-২-১২-২। মিঠুনের উইকেট নেয়া ইবাদতের স্পেল ৬-১-১৫-১। লিটন কুমার দাস ২৬ বলে ৭ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ১৮ বলে ৮ রান নিয়ে খেলছেন।

উল্লেখ্য, লাল দলের সাকিবের দলের সৈন্যরা হলেন ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শফিউল ইসলাম ও মোহাম্মদ মিঠুনসহ ক্যাম্পের আরও খেলোয়াড়রা। অন্যদিকে সবুজ দলে মুশফিক রহীমের অধীনে রয়েছেন সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা ও তাইজুল ইসলামরা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক