,

নিজের রেকর্ড ভাঙতে গিয়ে কার রেসার জেসির করুণ মৃত্যু!

news-image

অনলাইন ডেস্ক : মারাত্মক গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন মার্কিন তারকা কার রেসার জেসি কম্ব (৩৯)। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রেসিং ট্র্যাকে গতির রেকর্ড গড়তে গিয়ে তার মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার দক্ষিণ-পূর্ব অরেগনে তার জেট চালিত গাড়িটি নিয়ন্ত্রণ হারালে জেসি কম্ব প্রাণ হারান। এই করুণ মৃত্যুতে তার পরিবার এবং সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের বিবৃতিতে কম্বকে সহাস্য ও ইতিবাচক মানসিকতার মানুষ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সিএনএন জানিয়েছে, ২০১৩ সালে উত্তর আমেরিকান ইগল সুপারসনিক স্পিড চ্যালেঞ্জার প্রতিযোগিতায় অংশ নিয়ৈ ৩৯৮ মাইল প্রতি ঘণ্টা গতি তুলে বিশ্বরেকর্ড গড়ে ফেলেন জেসি কম্ব। চার চাকার গাড়িতে তিনিই হয়ে যান বিশ্বের দ্রুততম। এরপর তিনি ৪৮৩.২ মাইল প্রতিঘণ্টা গতিও তুলেছিলেন। কিন্তু এতেও মন ভরছিল না কম্বের। গত মঙ্গলবার নতুন রেকর্ড গড়ার জন্য তিনি রেসিং ট্র্যাকে নামেন। কিন্তু সেটাই তার জন্য শেষবার ট্র্যাকে নামা হয়ে যায়। তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়।

রেসিং ছাড়াও জেসি কম্ব ‘ওভারহলিন’, ‘অল গার্লস গ্যারাজ’ ও ‘মিথ বাস্টার’ নামের জনপ্রিয় টিভি শোতে অংশ নিয়েছেন। তার টিমমেট টেরি ম্যাডেন ইনস্টাগ্রাম পোস্টে বন্ধুর প্রতি শোক ও ভালোবাসা জানিয়েছেন। তিনি লেখেন, মর্মান্তিক দুর্ঘটনায় আমরা তাকে (কম্বকে) হারিয়েছে। তাকে বাঁচানোর জন্য মানুষ যতটা চেষ্টা করতে পারে তাই করা হয়েছিল। এছাড়া মোটরবাইকে ৩০০ মাইল প্রতি ঘণ্টা গতি তুলে বিশ্বরেকর্ড গড়া ভ্যালেরি থম্পসনও কম্বের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর