মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যতই ব্যস্ত থাকুন বৃদ্ধ মা-বাবার সঙ্গে সময় কাটানঃ অক্ষয়

news-image

বিনোদন ডেস্কঃ পৃথিবীর মধুরতম শব্দ মা। সন্তানের ব্যর্থতায় কষ্ট পান মা। তেমনিভাবে সন্তানের যেকোনো সাফল্য গর্বে, খুশিতে আত্মহারা হয়ে যান। সন্তান বড় হয়ে গেলে মাকে সময় দেওয়ার হার কমে যায়। অনেক সন্তান কাজের চাপে মায়ের সঙ্গে প্রাণোচ্ছল কিছু মুহূর্ত কাটানোর কথা ভুলে যায়। তবে সে পথে হাঁটেননি বলিউড তারকা অক্ষয় কুমার।

সাম্প্রতিক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই মুহূর্তে মা অরুণা ভাটিয়ার সঙ্গে লন্ডনে অবস্থান করছেন অক্ষয় কুমার। সদ্যই মায়ের হাঁটুতে অপারেশন হয়েছে। আর ব্যস্ততম শিডিউলকে পাশ কাটিয়ে অসুস্থ মাকে সময় দিতে লন্ডনে উড়ে যান অক্ষয়। এ তারকা অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, লন্ডনের রাস্তায় হুইলচেয়ারে থাকা মাকে পরম যত্নে ঠেলে নিয়ে যাচ্ছেন অক্ষয়।

পাশাপাশি সবাইকে একটি বার্তাও দেন অক্ষয় কুমার। লেখেন, ‘লন্ডনে মায়ের সঙ্গে সময় কাটাতে শুটিং বন্ধ রেখেছি। জীবন নিয়ে ও বড় হতে গিয়ে আপনি কতটা ব্যস্ত, সেটি কোনো বিষয় নয়। ভুলে যাবেন না যে তাঁরাও বৃদ্ধ হচ্ছেন। তাই যখনই পারুন, তাঁদের সঙ্গে সময় কাটান।’ মায়ের আদরের অক্ষয় অরুণার একটি ছবিও শেয়ার করেন। সেইসঙ্গে তাঁর শারীরিক অবস্থাও জানান। ছবিতে দেখা যাচ্ছে, যোগব্যায়াম করছেন অরুণা।

‘একটি কথা শেয়ার করতে আমি ভীষণ গর্ববোধ করছি। ৭৫ বছর বয়সে আমার মা হাঁটুর সার্জারির পরে ইয়োগা শুরু করেছেন এবং এটি এখন তাঁর জীবনের নিয়মিত অংশ। তাঁর অবস্থার উন্নতি হচ্ছে,’ পোস্টে লেখেন অক্ষয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক