শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজেপি নেতার বাড়িতে রাতের অন্ধকারে দেবশ্রী

news-image

অনলাইন ডেস্ক : আবারও দেবশ্রী রায় গেলেন বিজেপির কাছে। এবার রাতের অন্ধকারে হাজির হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে। কিন্তু তাতে খুব বেশি হলো না। গতকাল বুধবার রাতে প্রায় ৪০ মিনিট অপেক্ষা করার পরও তার সঙ্গে কথা বললেন না দিলীপ ঘোষ।

যদিও সূত্রের খবর, দেবশ্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে বিজেপির রাজ্য সভাপতির। এর আগেও বিজেপির সদর দফতরে বিনা আমন্ত্রণে হাজির হয়েছিলেন দেবশ্রী। তখনও প্রায় পাত্তা না দিয়েই তাকে ফিরিয়ে দিয়েছিল গেরুয়া শিবির। তাও আবার শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের দিনই। সেই নিয়েও পানি অনেকদূর গড়িয়েছিল। তারপর আবারও এই ঘটনা ঘটল।