,

তুরস্কের প্রেসিডেন্টকে আইসক্রিম কিনে খাওয়ালেন পুতিন

news-image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আইসক্রিম কিনে খাওয়ালেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়্যিপ এরদোগানকে। এসময় তিনি নিজেও একটি আইসক্রিম কিনে খান। এমএকেএসের আইসক্রিম পুতিনের জন্য যেন ঐতিহ্যে পরিণত হয়েছে। ২০১৭ সালেও তাকে এখান থেকে আইসক্রিম কিনতে দেখা যায়। তিনি তার সঙ্গে থাকা কর্মকর্তাদেরকেও আইসক্রিম কিনে দেন।

আইসক্রিমকে রাশিয়ার কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা নতুন কৌশল নয়। চলতি গ্রীষ্মের শুরুতে পুতিন চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের জন্মদিনে রাশিয়ার আইসক্রিমের একটি বক্স উপহার দেন। রুশ প্রেসিডেন্ট মঙ্গলবার মস্কো ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড স্পেস স্যালোন (এমএকেএস ২০১৯) থেকে তুর্কি প্রেসিডেন্টকে আইসক্রিম কিনে খাওয়ান বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম আরটি।

ঝুকভস্কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রাশিয়ান অ্যাভিয়েশন হার্ডওয়্যারের একটি রেঞ্জ পরিদর্শনের এক ফাঁকে তারা কাউন্টার থেকে আইসক্রিম বেছে নেন। কাউন্টারের দায়িত্বে থাকা নারী তাদেরকে জানান, দুটি আইসক্রিমের দাম ২১০ রুবল (রাশিয়ার মুদ্রা)। দুই প্রেসিডেন্টের কে দাম দেবে এ নিয়ে তখন এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

এরদোগান পুতিনকে বলেন, আপনি কি আমার আইসক্রিমের দাম দেবেন? জবাবে পুতিন বলেন, হ্যাঁ, অবশ্যই আমি আপনার আইসক্রিমের দাম দেবো। সর্বোপরি আপনি আমার অতিথি। এসময় পুতিন এই নারীকে একটি ৫০০০ রুবলের নোট দেন। তার ফিরিয়ে দেয়া অর্থ অ্যাভিয়েশনের উন্নয়নের জন্য রেখে দেন রাশিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী ডেনিস মান্টুরভ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর