,

জেলে যেতে হলে ভাবব স্বাধীনতার জন্য লড়ছি: মমতা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে হুংকার ছাড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবারও অভিযোগ তুললেন, সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থাকে কেন্দ্রীয় সরকার রাজনৈতিক কারণে ব্যবহার করছে।

মমতা বলেন, কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রে তদন্তকারী সংস্থা থেকে ডাক পড়তে পারে তাঁরও। কিন্তু সেসবকে ভয় নয়। প্রয়োজনে জেলে যেতেও তৈরি তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আজ আমার ভাইকে ডাকছে। কাল হয়তো আমাকে ডাকবে। আমি তৈরি আছি। জেলে যেতে হলে ভাবব স্বাধীনতার জন্য লড়ছি। কিন্তু বিজেপির সাম্প্রদায়িকতার সামনে কোনওভাবেই মাথা নোয়াব না।”

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূলকে ভাঙানোর চেষ্টা করছে বিজেপি। বিজেপিতে যোগ না দিলে জেলে ভরার ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দেশে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ তোলেন।

তিনি বলেন, “দেশে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি চালু করার চেষ্টা হচ্ছে। এরা কারও কোনও কথা শোনে না। মানুষের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে।এমনকী সংবাদমাধ্যমগুলোকেও কিনে নিয়েছে। সমস্ত খবরের কাগজ, টিভিতে তাই শুধুই বিজেপির প্রচার।”

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর