সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সানি লিওনির জন্য গান গাইবেন কোনাল!

news-image

‘পাসওয়ার্ড’ ছবিতে কোনালের গাওয়া প্রথম পার্টি সং ‘আগুন লাগাইলো’ আলোচিত হয়। সেই সাফল্যের মালায় যুক্ত হচ্ছে নতুন ফুল। এই গায়িকা গাইলেন আরও একটি পার্টি সং। বিশেষ খবর হলো, এই গানটির সঙ্গে পর্দায় নাচবেন আর ঠোঁট মেলাবেন বলিউডের সানি লিওনি!

প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় আকাশ সেনের সুর-সংগীতে সোমনুর মনির কোনালের এই গানটির শিরোনাম ‘সানি সানি’। সেলিম খানের প্রযোজনায় শামীম আহমেদ রনী পরিচালিত ‘বিক্ষোভ’ ছবিতে থাকছে এই বিশেষ গানটি। ২৫ আগস্ট কলকাতার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। রেকর্ডিং শেষে কোনাল বলেন, ‘‘আগুন লাগাইলো’ গানটি গাওয়ার আগে জানতাম না আমার কণ্ঠে দর্শক কীভাবে গানটি গ্রহণ করবেন।

আমি বিস্মিত হয়েছি, এমন ধারার গানও আমার কণ্ঠে মানুষ পছন্দ করেছেন। তাই এবার দ্বিগুণ উৎসাহ নিয়ে ‘সানি সানি’ গানটি গাইলাম। গাওয়ার সময় নেচে নেচে গাচ্ছিলাম। শুধু আমি নই, রেকর্ডিংয়ের সময় যারা ছিলেন, সবাই নাচছিলেন! দেখা যাক এবার কী হয়।’

সানি লিওনি প্রসঙ্গে কোনাল বলেন, ‘মানুষ সানি লিওনিকে বাঁকা চোখে দেখেন। কিন্তু আমি তাকে একজন সংগ্রামী মেয়ের প্রতীক হিসেবে দেখি। একজন মানুষ কতটা চড়াই উতরাই পার করে বলিউডের মতো জায়গায় নিজের শক্ত আসন করে নিতে পারে সেটিই বড় বিষয়।

বলিউডের মেগাস্টাররাও তার সঙ্গে অভিনয় করেছেন। তার জন্য গাইতে পেরে ভালো লাগছে। যাই হোক, এত চমৎকার একটি গান গাওয়ার সুযোগ দেওয়ার জন্য প্রযোজক সেলিম ভাই ও পরিচালক রনি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

বিগ বাজেটের ‘বিক্ষোভ’ ছবির শুটিং শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর। ছবিতে থাকছেন কলকাতার শ্রাবন্তী। সানি লিওনিকে নিয়ে গানটির শুটিং হবে মুম্বাইতে, ৯ সেপ্টেম্বর। প্রযোজক, পরিচালক দুজনেই জানিয়েছেন, কোনালের গাওয়া এবং সানি লিওনির পারফর্মে গানটিতে খরচ হবে প্রায় কোটি টাকা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক