,

কাশ্মীরে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সুপ্রিম কোর্টের নোটিশ

news-image

অনলাইন ডেস্ক : জম্মু এবং কাশ্মীরে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে জানতে চেয়ে কেন্দ্রকে নোটিশ দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। আগামী সাতদিনের ভেতর নোটিশের জবাব দিতে হবে সেদেশের সরকারকে।

গত ৫ আগস্ট অঞ্চলটির বিশেষ সুবিধার ধারা ৩৭০ বাতিল করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করে বিজেপি সরকার। এর আগের দিন থেকে অঞ্চলটিতে ইতিহাসের কঠোরতম নিরাপত্তা পরিস্থিতি জারি করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত ৩৫ হাজার সেনাসদস্য। তখন থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতে ‘বিশেষ অনুমতি’ ছাড়া সাংবাদিকদের শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

সাংবাদিকদের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা উঠিয়ে দিতে উচ্চ আদালতে আবেদন করেন কাশ্মীর টাইমসের নির্বাহী সম্পাদক অনুরাধা বাসিন।

প্রধান বিচারপতি রঞ্জন গাগৈর নেতৃত্বে শুনানি শেষে একটি বেঞ্চ কেন্দ্রকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

অনুরাধার পক্ষে আইনজীবী ছিলেন বীরেন্দ্র গ্রোভার। তিনি আদালতকে বলেন, কাশ্মীরে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। পাওয়া যাচ্ছে না ইন্টারনেট সুবিধা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর