,

বিজেপি নেতার দাবি- বাঁশি বাজালে দুধ বেশি দেয় গরু!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের আসাম রাজ্যের বিজেপি বিধায়ক (এমএলএ) দিলীপ কুমার পাল দাবি করেছেন, যদি ‘ভগবান শ্রীকৃষ্ণের’ মতো করে একই সুরে বাঁশি বাজানো যায় তাহলে প্রতিটা গরু বেশি করে দুধ দেবে। শনিবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমস’র।

তিনি আরো বলেন, আমি উপস্থিত জনতাকে সঙ্গীত এবং নৃত্যের ইতিবাচক ভূমিকা সম্পর্কে বলেছি। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, গরু যদি বাঁশির সুর শোনে, ভগবান কৃষ্ণ যেভাবে বাঁশি বাজাতেন ঠিক সেরকম, তাহলে তাদের (গরুদের) দুধ উৎপাদন বাড়বে।

কোন বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে তিনি এমন দাবি করছেন জানতে চাওয়া হলে বিধায়ক পাল বলেন, গুজরাটভিত্তিক একটি বেসরকারি সংস্থা (এনজিও) কয়েক বছর আগে কিছু গবেষণা করেছিল। তাদের সেসব গবেষণায় বাঁশির সুরের সঙ্গে গুরুর দুধ উৎপাদন বৃদ্ধির সম্পর্ক রয়েছে।

আসামের ওই বিজেপি বিধায়কের আরো দাবি, বিদেশি গরুর চেয়ে ভারতীয় গরুর দুধ আলাদা। স্বাদে, মানে আর পুষ্টিতে ভারতীয় গুরুর দুধের থেকে বিদেশি গরুর দুধের মান, পুষ্টি ইত্যাদি অনেক কম।

এ জাতীয় আরও খবর

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার