সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইসরাইল শেষবারের মতো হাত পা নাড়াচ্ছে’

news-image

ইহুদিবাদী ইসরাইলের পতনের সময় ঘনিয়ে এসেছে এবং মৃত্যুর আগে সে শেষবারের মতো হাত-পা নাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানি।ইরাক, সিরিয়া ও লেবাননের বিভিন্ন অবস্থানে ইসরাইলের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে জেনারেল সোলায়মানি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

কুদস ব্রিগেডের কমান্ডারের টুইটার পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, “এ ব্যাপারে কারো মনে যেন কোনো সন্দেহ না থাকে যে, এই উন্মত্ত অভিযানগুলো হবে ইহুদিবাদী ইসরাইলের শেষবারের মতো হাত-পা নাড়াচাড়া।”ইসরাইল শনিবার রাতে ইরাক, সিরিয়া ও লেবাননের বিভিন্ন অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সবগুলো হামলা ইরানি অবস্থানে চালানোর দাবি করে ইসরাইল বলেছে, ড্রোন দিয়ে অধিকৃত এলাকাগুলোতে হামলার পরিকল্পনা ব্যর্থ করে দেয়া হয়েছে।

তবে ইরানি অবস্থানে হামলা চালানোর ইহুদিবাদী দাবি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহও সিরিয়ায় ইরানি অবস্থানে ইসরাইলি হামলার দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, তেল আবিব বরং হিজবুল্লাহর অবস্থানে হামলা চালিয়েছে। তিনি এ হামলার প্রতিশোধ নেয়ারও হুমকি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক