,

ভারতের জন্য নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানের আকাশসীমা

news-image

এবার ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। এর আগেই ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত ও কূটনৈতিক সম্পর্ক অবনমন করেছিল পাকিস্তান। খবর- ডন।
মঙ্গলবার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী’র এক টুইটের বরাত দিয়ে ডন জানায়, ভারতীয় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়াও ভারত-আফগানিস্তান বাণিজ্য চলাচলে পাকিস্তানের স্থলপথও বন্ধ করে দেয়া হবে।

মন্ত্রী আরো বলেন, পাকিস্তান মন্ত্রিসভার বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আর এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যেসব আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তার প্রস্তুতি নেয়া হচ্ছে। এছাড়া তিনি ভারতকে হুমকি দিয়ে বলেন, মোদি শুরু করেছে, আমরা শেষ করবো।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ভারত সরকার জম্মু-কাশ্মীর রাজ্যের সাংবিধানিক মর্যাদা বাতিল করে সেটিকে দুভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান