,

আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন, তারপর আলোচনা : রুহানি

news-image

তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে নারাজ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। মঙ্গলবার রুহানি বলেন, তা নাহলে আমাদের (ট্রাম্প ও রুহানি) বৈঠক কেবল ছবি তোলার একটি উপলক্ষ হবে এবং ‘এটি সম্ভব নয়।’

সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনা জানায়, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। জি-৭ সম্মেলনে দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে ট্রাম্প ও রুহানির মধ্যে বৈঠকের উদ্যোগ নেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার ট্রাম্প বলেন, ‘ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তার আলোচনা করার একটি ভালো সম্ভাবনা রয়েছে।’

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংকট নিরসনে ইরানও আলোচনা করতে প্রস্তুত বলে সোমবার জানান রুহানি। তবে মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ করে রুহানি সাফ জানিয়ে দেন, তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক করবে না।

প্রসঙ্গত, ২০১৫ সালে ইরানের পরমাণু কর্মসূচি কমিয়ে আনার জন্য বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে একটি চুক্তি হয়েছিল। শর্ত ছিল ইরান তার পরমাণু কর্মসূচি কমিয়ে আনার বিনিময়ে তার ওপর দেওয়া অবরোধ ধীরে ধীরে তুলে নেওয়া হবে। সেই শর্ত রক্ষা করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রেসিডেন্ট হাসান রুহানি ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানান।

গত বছর যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর থেকে চুক্তিটি পরিত্যক্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর শাস্তিমূলক অবরোধ আরোপ করে। এরপর যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর