সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুর পর অমিতাভের বিপুল সম্পত্তি যেভাবে ভাগ হবে

news-image

বিনোদন ডেস্কঃ বলিউডের শহেনশাহ। ৭০ পেরিয়েও তিনি ইন্ডাস্ট্রির অ্যাঙ্গরি ইয়ং ম্যান। সেই অমিতাভ বচ্চনের সম্পত্তিও প্রচুর। মুম্বাই শহরে বাংলো থেকে শুরু করে দুবাইতেও রয়েছে তাদের বাড়ি। এতো গেল বাড়ির কথা।এছাড়াও আরও নানা স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে তার যার মোট পরিমাণ প্রায় ৫০০ কোটি।

অমিতাভের সঙ্গে জুড়েছে স্ত্রী জয়ার রোজগারও। তিনিও রাজ্যসভার সাংসদ। সব মিলে ভারতের অন্যতম ধনীদের তালিকায় যে অমিতাভ-জয়ার নাম থাকতে, তাতে আর সন্দেহ কী!এই বিপুল সম্পত্তি দুই সন্তানের মধ্যে কীভাবে ভাগ করবেন বিগ বি, তাই জানা গেল।ছেলে-বউমাকে নিয়ে বিগ বি-র সংসার। তাই অভিষেক-ঐশ্বরিয়াও সবসময় দেখভাল করেন শ্বশুর-শাশুড়ির। সেক্ষেত্রে কী ছেলে-বউমা একটু বেশি সম্পত্তির অধিকারী? যা জানালেন অমিতাভ।

কিন্তু কিভাবে জানা গেল সম্পত্তি নিয়ে অমিতাভের এই গোপন কথা? জনপ্রিয় শো কৌন বানেগা করোরপতিতে নিজেই জানিয়েছেন অমিতাভ। সেখানে সিন্ধুতাই সাকপাল নামে এক প্রতিযোগী এসেছিলেন। তিনি অনাথ আশ্রম চালান। সেখানে বেশি সংখ্যক মেয়েরা থাকে। তার কারণ হিসেবে তিনি জানান যে মেয়েদের বেশি নিরাপত্তা প্রয়োজন। তাই তাদের আশ্রয় দেন তিনি।

সেই শুনে অমিতাভ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি তখন নিজের ছেলে-মেয়ের কথা বলেন। তিনি বলেন যে দু’জনেই তার সন্তান। দু’জনের সমান অধিকার রয়েছে তার প্রতি। এবং অভিষেক ও স্বেতাকে একই নজরে দেখে তিনি।

নিজের সম্পত্তিও ছেলে-মেয়ের মধ্যে সমানভাবে সম্পত্তি ভাগ করে দেবেন বিগ বি। এই রিয়ালিটি শোয়ের মঞ্চেই অমিতাভ জানিয়েছেন যে তার মৃ্ত্যুর পর তার সম্পত্তি সমানভাবে ভাগ করে দেওয়া হবে অভিষেক ও স্বেতার মধ্যে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক