,

কাশ্মীরি মেয়ে খোঁজার তালিকায় শীর্ষে বাঙালিরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক| ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের পর দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অনেক নেতার মুখে কাশ্মীরি মেয়ে বিয়ে করার কথা শোনা গেছে। এদিকে গুগলে কাশ্মীরি মেয়ে খুঁজতে শুরু করেছে অনেকে। আর এই তালিকায় শীর্ষে আছে পশ্চিমবঙ্গের বাঙালিরাই। খবর ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, ৩৭০ ধারা বাতিলের পরই কাশ্মীর সম্পর্কে ভারতীয়দের ধারণা বদলাচ্ছে। গুগল কাশ্মীরি মেয়ে খোঁজার ধারাও বদলাচ্ছে। প্রতিবেদনটিতে বলা হয়, গুগলে ‘ম্যারি কাশ্মীরি গার্ল’ লিখে সার্চ দেয়ার ধরন বদলাচ্ছে। এতদিন কাশ্মীরি মেয়ে খোঁজার তালিকায় শীর্ষে ছিল দিল্লি। তবে রাজধানীকে টপকে গেছে পশ্চিমবঙ্গ।

এতে আরও উল্লেখ করা হয়, এই তিন শব্দ লিখে গুগলে সার্চ করায় পশ্চিমবঙ্গের পর দিল্লি দ্বিতীয়, তেলেঙ্গানা তৃতীয়, কর্ণাটক চতুর্থ এবং মহারাষ্ট্র পঞ্চম অবস্থানে আছে।

অন্যদিকে ‘কাশ্মীরি গার্লস’ লিখে গুগলে সবচেয়ে বেশি সার্চ করেছে কেরালা। এই দুই শব্দ লিখে গুগলে সার্চ করার তালিকায় ঝাড়খণ্ড দ্বিতীয় এবং হিমাচল প্রদেশ তৃতীয় স্থানে আছে।

ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের পরপরই গুগলে ‘কাশ্মীরি গার্ল পিক’ লিখে সার্চ করার মাত্র বেড়ে যায়। এছাড়া কাশ্মীর ও লাদাখে জমি কেনার বিষয় জানতে চেয়েও গুগলে সার্চ করেছেন অনেকেই।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর