মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেরেনা-জোকোভিচের জয়ে শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : হট ফেভারিটের মতোই ইউএস ওপেনে যাত্রা শুরু করেছেন সেরেনা উইলিয়ামস। প্রথম রাউন্ডে বিদায় দিয়েছেন রাশিয়ান তারকা মারিয়া শারাপোভাকে।

৩৭ বছর বয়সী সেরেনা প্রতিপক্ষকে হারিয়েছেন ৬-১, ৬-১ গেমে। মাত্র ৫৯ মিনিট স্থায়ী এই লড়াইয়ে সেরেনার সামনে কোনও প্রতিরোধ গড়তে পারেননি শারাপোভা।

মুখোমুখি লড়াইয়ে বরাবরের মতো আধিপত্য ধরে রাখলেন সেরেনা। শারাপোভাকে হারালেন টানা ১৯ বারের মতো। গত আসরে বিতর্কিত সব কাণ্ডে ইউএস ওপেন জেতা হয়নি সেরেনার। ফাইনালে আম্পায়ারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পেনাল্টির শিকার হয়েছিলেন। এবার জিতলে কিংবদন্তি মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লামের রেকর্ডে ভাগ বসাবেন। অবশ্য গত আসরের তিক্ততার কারণে প্রথম রাউন্ডের ম্যাচে বিতর্কিত সেই আম্পায়ারকে আর দেখা যায়নি উদ্বোধনী ম্যাচটায়। এ প্রসঙ্গে জানতে চাইলে সেরেনা বলেন, ‘আমি আসলে জানি না সে কে।’ তবে শারাপোভার বিপক্ষে খেলার পর তার প্রতিক্রিয়া ছিল এমন, ‘ওর বিপক্ষে যখন খেলি সব সময় সেরাটা দিয়ে থাকি। কারণ ও এমনই একজন প্লেয়ার যে নাকি ৫টি গ্র্যান্ড স্লাম জিতেছে।’

সেরেনার মতো ছেলেদের এককেও জয় দিয়ে যাত্রা শুরু হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের। স্পেনের বায়নাকে হারিয়েছেন ৬-৪, ৬-১, ৬-৪ গেমে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক