মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাজন রক্ষায় ডিক্যাপ্রিও ৪২ কোটি টাকা দেবেন

news-image

অনলাইন ডেস্ক : দাবানলে জ্বলতে থাকা পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজনকে রক্ষায় ৪২ কোটি টাকা (৫০ লাখ ডলার) দেয়ার ঘোষণা দিয়েছেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও।

বিশ্বের সর্ববৃহৎ চিরহরিৎ এই বনাঞ্চলকে বাঁচাতে বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-সেভেন যে অর্থ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে, হলিউডের এ তারকার ঘোষিত অর্থ তার এক-চতুর্থাংশ।

পরিবেশবাদী ডিক্যাপ্রিও তার গড়ে তোলা প্রতিষ্ঠান আর্থ অ্যালায়েন্সের মাধ্যমে আমাজন রক্ষার তহবিল জোগাবেন। খবর বিবিসি।

জি-সেভেন ব্রাজিলসহ আমাজনকেন্দ্রিক দেশগুলোকে দুই কোটি ডলার দিলেও ডিক্যাপ্রিও তার ৫০ লাখ ডলার কোনো সরকারকে দেবেন না।

আমাজন বনাঞ্চল পুনরুদ্ধারে লিওনার্দোর দেয়া অর্থ পাবে সেখানকার কিছু স্থানীয় সংগঠন ও আদিবাসী গোষ্ঠী, যারা এই বনের মূল রক্ষক বলে মনে করেন তিনি।

কো-অর্ডিনেশন অফ দি ইনডিজিনাস অর্গানাইজেশনস অফ দ্য ব্রাজিলিয়ান আমাজনসহ আরও চারটি সংগঠন পেতে যাচ্ছে এই অর্থ সহায়তা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক