মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধ করল আইসিসি

news-image

স্পোর্টস ডেস্ক : হংকং জাতীয় দলের দুই ক্রিকেটারকে আজীবন বহিষ্কার করেছে আইসিসি। অপর এক ক্রিকেটারকে পাঁচ বছর নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ইরফান আহমেদ ও তার ভাই নাদিম আহমেদকে সোমবার আজীবন বহিষ্কার করে আইসিসি। একই সঙ্গে হাসিব আমজাদকে সব ধরনের ক্রিকেটে পাঁচ বছর নিষিদ্ধ করে তারা।

গেল বছরের অক্টোবরে ফিক্সিংয়ের অভিযোগে এ তিন ক্রিকেটারকে দোষী সাব্যস্ত করে তদন্ত শুরু করে আইসিসি। তাতে বেরিয়ে আসে ২০১৪ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্কটল্যান্ড ও কানাডার বিপক্ষে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিলেন তারা।

আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) মহাব্যবস্থাপক আলেক্স মার্শাল বলেন, এটি অনেক লম্বা ও জটিল তদন্ত ছিল। অবশেষে প্রমাণ হাতে এসেছে। তারা আন্তর্জাতিক ম্যাচকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে। ম্যাচ ফিক্সাররা উচ্চপর্যায়ের খেলা পাতাতে না পেরে মধ্যম স্তরের ম্যাচে চেষ্টা করে যাচ্ছে। তাদেরই পাতা ফাঁদে পা দিয়েছে হংকংয়ের তিন ক্রিকেটার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক