,

ইউটিউব থেকে মাসে ২ লাখেরও বেশি আয় করেন এই কৃষক!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের হরিয়ানার এক কৃষক পরিবারে জন্ম দর্শন সিংহের। দাদু-বাবার দেখানো পথে বড় হয়ে তিনিও কৃষি কাজ করছেন। আর এই চাষের সুবাদে তার মাসিক উপার্জন প্রাং ২ লাখ রুপিও বেশি! অবাক হচ্ছেন নিশ্চয়। সবজির দাম আকাশছোঁয়া হলেও ভারতে তাকে কৃষকের খুব একটা লাভ হয় না, তা বলার বোধহয় প্রয়োজন নেই। তা হলে দর্শন এত টাকা উপার্জন করছেন কী ভাবে?

দর্শনের উপার্জন আসে ইউটিউব থেকে। মাঠে চাষের পাশাপাশি দর্শন একজন ইউটিউব ফার্মারও। তার ইউটিউব চ্যানেল ‘ফার্মিং লিডার’-এর ফলোয়ার ২ কোটি ১০ লক্ষ। আর তা থেকে প্রতি মাসে দর্শনের আয় ২ লক্ষ টাকা। ছোট থেকে পারিবারিক চাষাবাদে সাহায্য করতেন দর্শন। পড়াশোনা শেষ করার পর ২০১৫ সাল থেকে পারিবারিক ১২ একর জমিতে চাষের হাল ধরেন তিনি।

২০১৭ সালে উপার্জন বাড়ানোর জন্য ডেয়ারি ফার্ম খোলেন। কিন্তু এই সংক্রান্ত কিছু প্রশিক্ষণ ছিল না। তাই ডেয়ারি ফার্মিং এবং অর্গানিক ফার্মিং সংক্রান্ত ইউটিউব ভিডিও দেখতে শুরু করেন। তবে কোনও ভিডিওই তার পছন্দ হয়নি।
দর্শন বুঝতে পারেন, প্রকৃত অর্থে শেখার জন্য তাকে সফল কৃষকের কাছে যেতে হবে। পাঞ্জাব এবং হরিয়ানার সমস্ত সফল কৃষকের বাড়ি বাড়ি ঘুরতে শুরু করেন দর্শন। এর পরই তার মাথায় আসে যে, তার মতো এ রকম বহু কৃষককে সঠিক প্রশিক্ষণ দিতে পারলে অনেক সমস্যার সমাধান হবে।

২০১৭ সালের সেপ্টেম্বরে নিজের ইউটিউব চ্যানেল ‘ফার্মিং লিডার’ চালু করেন দর্শন। মাত্র ৬ মাসের মধ্যেই লক্ষের গণ্ডি ছুঁয়ে ফেলে তার চ্যানেলের ভিউ। প্রথম দিকে শুধুমাত্র কৃষকদের সাহায্যের জন্যই ভিডিও আপলোড করতেন তিনি।

কয়েক মাসের মধ্যেই ইউটিউব থেকে আয় তার চাষাবাদের আয়কে ছাপিয়ে গেল। এরপর আরও বেশি মন দিয়ে, আরও ভিডিও আপলোড করতে শুরু করেন দর্শন। এখন তার চ্যানেলে ৫০০টি ভিডিও রয়েছে। দর্শন এখন আর একা নন, তার সঙ্গে আরও দু’জন যোগ দিয়েছেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর