,

‘বিরোধীদের জাদু টোনাতে অরুণ জেটলি, সুষমা স্বরাজদের মৃত্যু’

news-image

অনলাইন ডেস্ক : ব্ল্যাক ম্যাজিক করছে বিরোধী পক্ষ, তাই পর পর মৃত্যু হচ্ছে বিজেপি হেভিওয়েট নেতাদের, বিস্ফোরক এই মন্তব্যে করে ফের বিতর্কের ঝড় তুলে দিলেন ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা।

প্রজ্ঞার এই মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব। নিন্দায় সরব হয়েছে কংগ্রেস।

সোমবার (২৬ আগস্ট) ভোপালে সদ্যপ্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল গৌড়ের স্মরণে একটি শোক সভার আয়োজন করা হয়েছিল। সেখানে ওই নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে প্রজ্ঞা বলেন, ‘লোকসভা ভোটের সময় এক মহারাজজি আমাকে প্রার্থনা শক্তি বাড়াতে বলেছিলেন, কারণ দুঃসময় আসছে। আর বিজেপির ক্ষতি করার জন্য বিরোধীরা ‘মরক শক্তি’ প্রয়োগ করছে।’

কে সেই মহারাজ? প্রজ্ঞার দাবি, তাঁর নাম ভুলে গিয়েছেন তিনি। তবে প্রজ্ঞা আরও দাবি করেছেন, ‘আমি ভুলে গিয়েছিলাম তিনি (মহারাজ) ঠিক কী বলেছিলেন, তবে সুষমাজি, বাবুলালজি, জেটলিজির মতো আমাদের একের পর এক শীর্ষ নেতা যখন প্রবল কষ্ট পেয়ে অসময়ে চলে যাচ্ছেন, তখন মনে হচ্ছে, মহারাজজি কি ঠিক বলেননি?’

প্রজ্ঞার আরও বলেন, ‘আপনারা এ কথাগুলো বিশ্বাস করতেও পারেন বা না-ও পারেন, তবে তাতে সত্যিটা বদলে যাবে না!’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর