সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারও মধ্যস্থতার দরকার নেই : মোদি

news-image

অনলাইন ডেস্ক : প্রয়োজনে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করবে। আর সেই আবেদন নাকি করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্র যাওয়ায় এমনটাই বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তারপর পানি গড়িয়েছে অনেক। ভারত বারবার অস্বীকার করেছে ট্রাম্পের দাবি। তার কাছে মধ্যস্থতা করার কোনও আর্জি জানানো হয়নি বলেও উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে এবার মাস্টারস্ট্রোক দিলেন মোদি। খোদ ডোনাল্ড ট্রাম্পের পাশে বসে সেই বার্তা দিয়ে এলেন ভারতের প্রধানমন্ত্রী। স্পষ্ট জানালেন, ‘ভারত-পাক ইস্যুতে কারও মধ্যস্থতার দরকার নেই’।

G-7 সম্মেলনে যোগ দিতে আপাতত ফ্রান্সে রয়েছে মোদি ও ট্রাম্প। সামিটের ফাকে সেখানেই আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার। আর সেখানেই পাকিস্তানকে আরও খানিকটা কোণঠাসা করে মোদি কূটনৈতিক জয় নিয়ে এলেন বলে ভারতের বেশ কয়েকটি মিডিয়া দাবি করেছে।

ডোনাল্ড ট্রাম্প এদিন মোদির মুখোমুখি বসে বলেন, ‘কাল আমাদের মধ্যে কাশ্মীর নিয়ে কথা হয়েছে। মোদি জানিয়েছেন যে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে আছে। আমার বিশ্বাস ভারত-পাকিস্তান ভালো কছু করবে’।

মোদি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে অনেক ধরনের দ্বি-পাক্ষিক ইস্যু আছে। কোনোটাতেই আমরা তৃতীয় কোনও দেশকে বরদাস্ত করব না। আমরা আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করব’।

একইসঙ্গে ইমরান খান পাকিস্তানে ক্ষমতায় আসার পর যে তার সঙ্গে ফোনে কথা বলেছিলেন মোদি, সে কথাও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী।

ইমরানের মার্কিন সফরের সময় ট্রাম্প দাবি করেছিলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর সমস্যার সমাধানে আমার সাহায্য চেয়েছেন। এই বিষয়ে সাহায্য করতে পারলে আমি খুবই খুশি হব। আমি দুই দেশের মধ্যস্থতাকারী হতে রাজি’।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক