,

ইসরায়েলে হামলা রাত থেকেই শুরু : হিজবুল্লাহ

news-image

অনলাইন ডেস্ক : ইসরায়েলে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিল লেবাননের শিয়া মুসলিমপন্থী সংগঠন হিজবুল্লাহ। সংগঠনের প্রধান হাসান নাসরাল্লার অভিযোগ, সম্প্রতি ইসরায়েলি ড্রোন হামলায় মারা গেছেন তাদের দুই সদস্য। সেই হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ঘটনার সূত্রপাত, রবিবার। লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণে শহরতলী এলাকায় হামলা চালায় দু’টি ইসরায়েলি ড্রোন। ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার জেরে নিহত হন দু’জন হিজবুল্লাহ সদস্য। আর সেই ঘটনাতেই উত্তেজনা বাড়ছে ওই এলাকায়। ইসরায়েলে পাল্টা হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লা।

সোমবার একটি টেলিভিশন বার্তায় হুঁশিয়ারির সুরে তিনি বলেন, সীমান্ত এলাকায় থাকা ইসরায়েলি সেনাদের বলব, আজ রাত থেকে তোমরা প্রস্তুত থেকো। আমাদের জন্য অপেক্ষা করো।

তিনি আরও বলেন, ২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের পর এই প্রথম এমন শত্রুভাবাপন্ন আচরণ। এটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের বিরোধী। ইসরায়েলি বিমান আসবে আর লেবাননের উপর হামলা চালিয়ে চলে যাবে এমন দিন আর নেই।

যদিও লেবাননের আকাশসীমা লঙ্ঘন ও ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার অভিযোগ নিয়ে অবশ্য মন্তব্য করতে রাজি নয় ইসরায়েলি প্রশাসন। এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। এমন ঘটনা ওই এলাকার স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে বিপজ্জনক হযে উঠবে বলে মন্তব্য করেছেন তিনি। পরিস্থিতি বেগতিক দেখে টনক নড়েছে আন্তর্জাতিক মহলেরও। লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেও। ওই এলাকায় উত্তেজনা কমানোর ব্যাপারে জোর দিতে বলেছেন তিনি।

২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চৌত্রিশ দিনের যুদ্ধ চলে। ওই সংগঠনটিকে অবশ্য ইতিমধ্যেই ‘জঙ্গি’ তকমা দিয়েছে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর