,

কাশ্মীর ইস্যু : পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি ইমরানের (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : সোমবার যৌথ সাংবাদিক বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাশ্মীর প্রসঙ্গ উঠে আসে সেখানে। এরপর কিছুক্ষণ পরই পাকিস্তানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। বিষয় কাশ্মীরের স্বাধীনতা। যাতে আরও একবার ভারতকে কার্যত যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাও পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি। ইমরান বলেন, ‘যদি কাশ্মীর দ্বন্দ্ব যুদ্ধের দিকে যায়, তাহলে মনে রাখতে হবে দুই দেশের কাছেই পরমাণু অস্ত্র আছে। আর পরমাণু যুদ্ধে কেউ জয়ী হয় না।’

কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত এই বিষয়ে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে ইমরান খান বলেন, যতক্ষণ পর্যন্ত কাশ্মীর স্বাধীন না হবে, প্রতিটি ফোরামে আমি এই বিষয়ে সর্বোচ্চ আওয়াজ তুলব। নিজেকে ‘কাশ্মীরি দূত’ বলে উল্লেখ করে তিনি বলেন, কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত আমার চেষ্টা চলবে। কাশ্মীরি জনগণকেও আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কাশ্মীর ইস্যুটি নিয়ে আমি সারা বিশ্বে কাজ করব।

সাতটি দেশের জোট জি-৭ সম্মেলনে যোগ দিতে আপাতত ফ্রান্সে রয়েছে মোদি ও ট্রাম্প। সম্মেলনে ফাঁকে সেখানেই আলোচনা হয় তাদের। আর সেখানেই পাকিস্তানকে আরও খানিকটা কোনঠাসা করেছেন মোদি বলে দাবি করছে ভারতীয় মিডিয়া। তাদের দাবি ডোনাল্ড ট্রাম্প এদিন মোদির মুখোমুখি বসে বলেন, ‘কাল আমাদের মধ্যে কাশ্মীর নিয়ে কথা হয়েছে। মোদি জানিয়েছেন যে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে আছে। আমার বিশ্বাস ভারত-পাকিস্তান ভালো কিছু করবে।

ভারতীয় গণমাধ্যম আরও জানায়, এসময় ট্রাম্পের ঠিক পাশে বসে ভারতের অবস্থানটা আরও একবার বুঝিয়ে দেন নরেন্দ্র মোদি। কার্যত কাশ্মীর সমস্যাকে দ্বিপাক্ষিক ইস্যু বলে উল্লেখ করে তিনি ট্রাম্পের হস্তক্ষেপের সব সম্ভাবনাই উড়িয়ে দেন। বলেন, ‘পাকিস্তানের সঙ্গে অনেক ধরনের দ্বিপাক্ষিক ইস্যু আছে। কোনোটাতেই আমরা তৃতীয় কোনও দেশকে বরদাস্ত করব না। আমরা আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করব।’ সূত্র : কলকাতা 24×7।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর