সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হংকংয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি

news-image

অনলাইন ডেস্ক : হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও আটক করা হয়েছে ৩৬ জনকে।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন তরুণ রয়েছে। আজ সোমবার বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ছুঁড়লে এ সংঘর্ষ হয়।

এর আগে রোববার প্রথমবারের মতো বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে এবং জলকামান ব্যবহার করে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে পুলিশ জানিয়েছিল, বিক্ষোভকারীদের সতর্ক করতেই গুলি ছোড়া হয়। সংঘর্ষে আহত অনেক পুলিশ সদস্যকে চিকিৎসা দিতে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। তবে ঠিক কী উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছিল তা নিশ্চিত করেননি পুলিশের সুপারিনটেনডেন্ট লেঙ কোক-উইং।

চীনে বন্দি প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে হংকংয়ে গণতন্ত্রপন্থিদের এ আন্দোলন চলছে। গত তিন মাস ধরে চলা এই বিক্ষোভে রোববার প্রথমবারের মতো গণতন্ত্রপন্থিদের ওপর গুলি ও জলকামান ব্যবহার করে হংকং পুলিশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক