সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন খেলোয়াড় দলে নেওয়ার কথা ভাবছেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে ঘরের মাটিতে খেলায় ফিরছে বাংলাদেশ। প্রায় ৯ মাস পর আফগানদের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে বাংলাদেশের সামনে রয়েছে চ্যালেঞ্জও। এই চ্যালেঞ্জ জয় করতে দলে যদি নতুন মুখের প্রয়োজন হয় তাহলে অবশ্যই নেবেন বলে জানিয়েছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

বিশ্বকাপে নজরকাড়া পারফর্মেন্স করা সাকিব বলেন, ‘দিনশেষে টার্গেট থাকে কিন্তু ম্যাচ জেতার। আমরাও ওই টার্গেটে খেলব। তার জন্য যদি নতুন খেলোয়াড় নেওয়ার দরকার হয় তাহলে নতুন খেলোয়াড় নেব। যদি দেখি অভিজ্ঞদের পারফর্ম করার সম্ভবনা আছে তাহলে ওরাই খেলবে।’

সাকিবের কথা হলো, একজন খেলোয়াড়কে জায়গা করে দেওয়া কোনো বিষয় না। তার মতে, ‘জায়গা দেওয়া না দেওয়া বড় কথা না। প্রতিটি দল কিন্তু খেলতে নামে জেতার জন্য। সেটা বড় দল হোক কিংবা ছোট দল হোক। নতুন খেলোয়াড় আসুক আর নাই আসুক। প্রতিটা দল যখন ম্যাচ খেলতে যায় তখন কিন্তু এটা চিন্তা করে না যে আমরা খেলোয়াড় তৈরি করতে যাচ্ছি কিংবা নতুন খেলোয়াড় দেখার জন্য যাচ্ছি।’

বাংলাদেশ দলে দেখা যাবে না নিয়মিত ওপেনার তামিম ইকবালকে। সাকিব কথা বলেছেন এই বিষয়েও। তিনি জানান, এই নিয়েও আলাপ-আলোচনা হয়েছে।

‘এগুলো নিয়ে সব সময় আলাপ হয়। যে জায়গাগুলো ফাঁকা হয় কিংবা ফাঁকা থাকে বা যে জায়গাগুলো নিয়ে আমরা কানসার্ন থাকি সেই জায়গাগুলো নিয়ে আমরা সব সময় আলাপ-আলোচনা করি। সবাই আলাপ আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্তে এসে পৌঁছাই যে, এই খেলোয়াড় এই এই কারণে এই পজিশনে সুইটেবল হবে। তারপর আমরা আসলে সিলেক্ট করি’-সাকিব বলছিলেন তামিমের জায়গা ফাঁকা হওয়া নিয়ে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক