,

জাকার্তা থেকে রাজধানী সরাচ্ছে ইন্দোনেশিয়া

news-image

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন, দেশটির নতুন রাজধানী বর্নেও দ্বীপের পূর্ব কালিমানতান প্রদেশে স্থানান্তর করা হবে। বর্তমান রাজধানী জাকার্তা জলাভূমির উপর অবস্থিত। জাকার্তায় প্রায় ১ কোটি মানুষের বাস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, জাকার্তা শহরের একাংশ ডুবে যাচ্ছে। প্রতিবছর প্রায় ২৫ সেন্টি মিটার করে ডুবছে। আর প্রায় অর্ধেক শহর সমুদ্র পৃষ্ঠের উচ্চতার নিচে চলে গেছে।পরিকল্পিত নতুন রাজধানীর এখনও কোনও নাম চূড়ান্ত করা হয়নি। নতুন রাজধানী অনুন্নত দুটি এলাকায় স্থাপিত হবে। উচ্চাকাঙ্খী এই প্রকল্পে প্রায় ৪৬৬ ট্রিলিয়ন রুপিয়াহ (৩৩ বিলিয়ন ডলার) ব্যয় হবে। পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, জাকার্তার ট্রাফিক ব্যবস্থার কারণেই প্রতি বছর ১০০ ট্রিলিয়ন রুপিয়াহ ক্ষতি হচ্ছে।

ইন্দোনেশিয়ার সরকারকে বিকেন্দ্রীকরণে গত দুই দশক ধরে বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পৌরসভাগুলোকে আরও বেশি রাজনৈতিক ক্ষমতা ও আর্থিক সম্পদ দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির সম্পদের বেশিরভাগ জাকার্তায় কেন্দ্রীভূত। শহরটির বাইরে বসবাসকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের ভুলে যাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা