সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ দফা কর্মসূচির ঘোষণায় স্বাধীনতার ডাক কাশ্মীরের

news-image

অনলাইন ডেস্ক : কাশ্মীরের স্বাধীনতার ডাক দিয়ে ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছেন কাশ্মীরের সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের প্রধান সৈয়দ আলী শাহ গিলানি।

রবিবার গৃহবন্দি অবস্থা থেকে কাশ্মীরি জনগণের প্রতি লেখা এক চিঠিতে ভারতের বিরুদ্ধে এ প্রতিরোধের ডাক দেন তিনি। স্বাধীনতা সংগ্রামে প্রতিবেশী দেশ পাকিস্তানেরও সহায়তা চান এ হুররিয়ত নেতা।

গিলানির ৫ দফা কর্মসূচির মধ্যে রয়েছে, ভারতীয় নৃশংসতার বিরুদ্ধে জম্মু-কাশ্মীরের নাগরিকদের সাহসিকতার সঙ্গে শান্তিপূর্ণ প্রতিরোধ, নিজেদের আত্মরক্ষার্তে সরকারি কর্মকর্তা ও পুলিশের প্রতিবাদ, সারাবিশ্বে ছড়িয়ে থাকা কাশ্মীরিদের দূত হিসেবে কাজ করা, কাশ্মীরিদের স্বাধীনতা সংগ্রামে প্রতিবেশী পাকিস্তানের এগিয়ে আসা এবং জম্মু ও লাদাখের বাসিন্দাদের নিজস্ব পরিচয় ধরে রাখা।

কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই ভাগ করে ফেলার পর থেকেই গৃহবন্দি অবস্থায় রয়েছেন হুররিয়ত নেতা সৈয়দ আলী শাহ গিলানি।

কাশ্মীরি জনগণের উদ্দেশে খোলা চিঠিটি ২৩ আগস্ট লেখা হলেও তা প্রকাশিত হয়েছে রোববার।

চিঠিতে আলী শাহ গিলানি বলেন, জম্মু-কাশ্মীরের জনগণের কাছে আমাদের আন্তরিক আবেদন, এই সংকটময় মুহুর্তে আমাদের অবশ্যই প্রতিরোধ অব্যাহত রাখতে হবে। সাধ্য অনুযায়ী, আমাদের সবারই এই প্রতিরোধে অংশ নেয়া উচিত।

নিজ নিজ এলাকায় বিক্ষোভ প্রদর্শন ও শান্তিপূর্ণ প্রতিরোধ চালিয়ে নিতে কাশ্মীরি জনগণের প্রতি অনুরোধ জানান তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক