সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেট্রল পাম্পে অভিনেত্রীকে হেনস্তা (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : গাড়িতে অতিরিক্ত তেল ভরা নিয়েই বচসার সূত্রপাত। এর জেরেই টেলি অভিনেত্রী জুহি সেনগুপ্তকে হেনস্থা করা হয়। এসময় তার বাবাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। গতকাল রোববার সকালে বাইপাস লাগোয়া রুবি মোড়ের কাছে একটি পেট্রল পাম্পে ঘটে এ ঘটনা। পরে ওই অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে দুই পেট্রল পাম্প কর্মীকে আটক করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, রোববার সকালে দেউলটি যাচ্ছিলেন অভিনেত্রী জুহি সেনগুপ্ত ও তার পরিবার। তিনি রুবি মোড়ের কাছে একটি পেট্রল পাম্পে গিয়ে দেড় হাজার টাকার তেল ভরে দিতে বলেন। তার অভিযোগ, পেট্রল পাম্পের কর্মীরা তার গাড়িতে দেড় হাজার টাকার বদলে আড়াই হাজার টাকার তেল ভরে দেন।

এত টাকার তেল কেন ভরা হলো তা জানতে চাওয়া হলে অভিনেত্রীর পরিবারের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন পেট্রল পাম্প কর্মীরা। গাড়ি থেকে চাবি খুলে নেওয়া হয় বলেও অভিযোগ। চাবি চাইতে গেলে অভিনেত্রীর বাবাকেও ধাক্কা দেওয়া হয় এবং তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ জুহির। পরে গোটা ঘটনায় পাম্প কর্মীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন অভিনেত্রী।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, জুহি সেনগুপ্ত পাল্টা পাম্প কর্মীদের উপর চড়াও হন এবং তাদের গায়ে হাত তোলেন। ঘটনায় পাম্প মালিক মন্টু বালার পাল্টা অভিযোগ, বিষয়টা ভুলবশতই হয়েছে। তার অভিযোগ, অভিনেত্রী অতিরিক্ত টাকা দিয়েই সেখান থেকে চলে যেতে চাইছিলেন। সেকারণেই তার গাড়ির চাবি খুলে নেন পাম্প কর্মীরা।

এই ঘটনায় ধাক্কাধাক্কির কথা স্বীকার করে নিয়েছেন পাম্প মালিক। তবে অভিনেত্রী জুহিই তাদের কর্মীদের গায়ে প্রথম হাত তোলেন বলে অভিযোগ তার।

এদিকে গোটা ঘটনায় অভিনেত্রী জুহি সেনগুপ্তের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সেইসঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক