সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগুয়েরোর জোড়া গোলে জিতলো ম্যানসিটি

news-image

স্পোর্টস ডেস্ক : জোড়া গোল করেন আগুয়েরোপ্রিমিয়ার লিগে সের্হিয়ো আগুয়েরোর জোড়া গোলে ভাইটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথকে ৩-১ গোলে হারালো ম্যানচেস্টার সিটি।

শনিবার আর্সেনালের বিপক্ষে লিভারপুল জিতেছিল ৩-১ গোলে। তাদের সঙ্গে ব্যবধান কমাতে জয়ের তাড়া ছিল ম্যানসিটির মনে। গত সপ্তাহে টটেনহাম হটস্পারের সঙ্গে ২-২ গোলে ড্র করা দলটি শেষ পর্যন্ত স্বস্তির জয় পেলো। ৩ ম্যাচে তারা ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, ২ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে লিভারপুল (৯)।

১৫ মিনিটে কেভিন ডি ব্রুইনের শট খুঁজে পায় আগুয়েরোকে এবং গোলপোস্টের বেশ কাছ থেকে লক্ষ্যভেদী শটে ম্যানসিটিকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বিরতির তিন মিনিট আগে আরও শক্ত অবস্থানে পৌঁছায় চ্যাম্পিয়নরা। দাভিদ সিলভার চতুর পাসের বক্সের ভেতর থেকে গোল করতে কোনও ভুল করেননি রহিম স্টারলিং।

কিন্তু প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় বোর্নমাউথ। ফ্রি কিক থেকে কোনাকুনি শটে অসাধারণ এক গোল করেন উইলসন। ৫৩ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু ঠিক সময়ে বলে পা লাগাতে পারেননি, তার দুর্বল শট সহজে রুখে দেন সিটিজেন গোলরক্ষক এদারসন।

ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর তৃতীয় গোলে স্বস্তির নিশ্বাস ফেলে ম্যানসিটি। ৬৪ মিনিটে আগুয়েরোর লক্ষ্যভেদী শটে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক