সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশিত হলো ‘শাহেনশাহ’ সিনেমার রোমান্টিক গান ‘ও প্রিয়া’ (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : প্রকাশিত হলো ‘শাহেনশাহ’ সিনেমার রোমান্টিক গান ‘ও প্রিয়া’। শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা নুসরাত ফারিয়া জুটির প্রথম ছবির নতুন এই গানটি আজ রবিবার বিকেলে ‌‘আনলিমিটেড অডিও ভিডিও’ নামে একটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়।

পাঁচ মিনিট ২৯ সেকেন্ডের এই গানে শাকিব খান ও নুসরাত ফারিয়াকে রোমান্সে মজতে দেখা গেছে। কখনো সমুদ্রপাড়ে, কখনো পাঁচতারকা হোটেলের করিডোরে প্রেমের জোয়ারে ভেসেছেন তারা। তাদের কেমিস্ট্রি নিয়ে অনেকেই প্রশংসা করছেন গানটির কমেন্ট বক্সে।

লিংকনের লেখা ও সুরে গানটি গেয়েছেন অশোক সিং। এর চিত্রায়ণ হয়েছে থাইল্যান্ডের মনোরম লোকেশনে। তরুণ নির্মাতা শামীম আহমেদ রনি পরিচালিত ও শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৪ অক্টোবর।
ছবিতে শাকিব খান ও নুসরাত ফারিয়া সঙ্গে কাজ করেছেন নবাগত রোদেলা জান্নাত। এছাড়া আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, অমিত হাসান, ডিজে সোহেল, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ, শিবা সানু ও ডন প্রমুখ। ছবির ডিজিটাল কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে