সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হংকংয়ে পুলিশের সঙ্গে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে বিক্ষোভকারীদের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে পুলিশের সঙ্গে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে বিক্ষোভকারীদের। সংঘর্ষের ঘটনায় প্রায় দুই ডজন আন্দোলনকারীকে আটক করা হয়।

রবিবার বিক্ষোভকারীরা ভারি বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নামলে পুলিশ বাধা দেয়, তখনই এ সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের পর শহরের রাস্তাজুড়ে ইট ও ছোট ছোট পাথরের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

আন্দোলনকারীরা যেন একত্রিত হতে না পারে সেজন্য মোড়ে মোড়ে পুলিশ মোতায়েনের পাশাপাশি কর্তৃপক্ষ যানবাহন চলাচলেও কড়াকড়ি আরোপ করে। কিন্তু এই কড়াকড়ি ডিঙিয়েই একটি স্টেডিয়ামে জড়ো হয় বিক্ষোভকারীরা। সেখান থেকে পরে সুয়েন ওয়ান জেলায় বিক্ষোভ র‌্যালি বের হয়।
র‌্যালিতে পুলিশ বাধা দেয়। তখন রাস্তা থেকে ইট নিয়ে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে ছুড়লে পুলিশও তাদের দিকে টিয়ারশেল ও জলকামান ছোড়ে। এতে আন্দোলনকারী ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে বেইজিং এ আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষ উসকানি দেওয়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছে। হংকংয়ে চীনের বিদেশ বিষয়ক দপ্তর যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে সম্প্রতি একটি বিবৃতিও দিয়েছে। এতে বলা হয়, এ ভূখণ্ডে (হংকং) যুক্তরাষ্ট্র উগ্রবাদ ও সন্ত্রাসবাদী উপাদান নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

ব্রিটিশ উপনিবেশ শেষ হওয়ার পর চীনের অধীনে হংকং চলে যাওয়ার পর এ ধরনের বড় আন্দোলন এটাই প্রথম।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক