সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেক্সিটকে সামনে রেখে ৫ সপ্তাহ পার্লামেন্ট বন্ধ রাখতে চান বরিস জনসন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রেক্সিটকে সামনে রেখে পাঁচ সপ্তাহের জন্য পার্লামেন্ট বন্ধ রাখতে চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ রোববার ফাঁস হওয়া এক ইমেইলের বরাতে এ খবর প্রকাশ জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রধানমন্ত্রী অফিসের একজন ঊর্ধ্বতন উপদেষ্টা ১০ দিনের মধ্যে ইমেলটি অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠান। ওই ইমেইলে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চেয়েছেন, ৯ সেপ্টেম্বর থেকে পাঁচ সপ্তাহের জন্য পার্লামেন্ট বন্ধ রাখা আইনানুগ ভাবে সম্ভব কি না?

যদিও প্রাথমিকভাবে বরিস জনসনের মুখপাত্রকে অবজারভারের পক্ষ থেকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান বিষয়টি পুরোপুরিই ভিত্তিহীন এবং মিথ্যা।

গার্ডিয়ানের খবরে বলা হয়, ওই ইমেইলের জবাবে পাঠানো আরেকটি ইমেইলে বলা হয়েছে পাঁচ সপ্তাহ পার্লামেন্ট বন্ধ রাখা সম্ভব, যদি এই উদ্যোগের সঙ্গে আদালতের কোনো দ্বিমত না থাকে।

সংসদ সদস্যরা ব্রেক্সিট বাস্তবায়নের বিরুদ্ধে তাদের আন্তঃদলীয় প্রচারণা শুরু করার পর সরকারের এই মনোভাবের বিষয়টি গণমাধ্যমে আসলো। অক্টোবরের ৩১ তারিখে ইউরোপিয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাবার কথা রয়েছে।

এ খবরের প্রতিক্রিয়ায় শ্যাডো ব্রেক্সিট সেক্রেটারি কেইর স্টারমার বলেছেন, ‘প্রধানমন্ত্রীর এ ধরনের উদ্যোগ অবশ্যই বন্ধ করা উচিত।’

লিভারপুল থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য লুসিয়ানা বার্জার বলেছেন, ‘প্রধানমন্ত্রী যেন কোনো কিছু ভুলে না যান, সেজন্যই ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিনই পার্লামেন্ট বসা দরকার।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী এবং তার দল যদি ব্রেক্সিট বাস্তবায়নের জন্য পাঁচ সপ্তাহ ধরে পার্লামেন্ট বন্ধ রাখেন। তবে আমাদের স্নগসদীয় গণতন্ত্রের ইতিহাসে এর চেয়ে ন্যাক্কারজনক আর কোনো ঘটনা থাকবে না।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক