,

নামিয়ে ফেলা হলো কাশ্মীরের আলাদা পতাকা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের একটি রাজ্য হলেও বিশেষ মর্যাদার কারণে এতোদিন জম্মু ও কাশ্মীরের আলাদা পতাকা ছিল। তবে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল হওয়ার পর পাল্টে যায় সব। বিশেষ মর্যাদা হারানোয় আলাদা পতাকাও বাতিল হয়ে যায়। দিল্লি সরকার কাশ্মীরের সেই বিশেষ মর্যাদা বাতিলের করেছিল সপ্তাহ তিনেক আগে। এবার সেখান থেকে নামিয়ে ফেলা হলো কাশ্মীরের আলাদা পতাকা।

রবিবার শ্রীনগরের সরকারি দফতর থেকে নামিয়ে ফেলা হয় কাশ্মীরের বিশেষ পতাকা। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শ্রীনগরের সচিবালয়ে এখন কেবল তিন কালারের ভারতের জাতীয় পতাকা উড়ছে।

এতোদিন ধরে জম্মু ও কাশ্মীরে দুটি পতাকা উড়ানো হতো। একটি ভারতীয় পতাকা, অপরটি নিজেদের রাজ্যের পতাকা। লাল রঙের পতাকায় তিনটি ফিতে দিয়ে প্রদেশের তিনটি অংশকে বুঝানো হতো। এই তিন অঞ্চল হলো জম্মু, কাশ্মীর ও লাদাখ। ১৯৫২ সালে রাজ্যের সাংবিধানিক পরিষদ এটিকে অফিসিয়াল ফ্ল্যাগ হিসেবে অনুমোদন দেয়।

চলতি মাসের শুরুর দি ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখানে কেন্দ্রের শাসন জারি করে। এরপর থেকে সেখানে কারফিউ জারি রয়েছে। কড়া নিরাপত্তার জালে আটকা পড়েছে স্থানীয় অধিবাসীরা। এর মধ্যেই বিক্ষিপ্তভাবে দিল্লির সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে স্থানীয়রা।

সূত্র : ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ