সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে ইংল্যান্ডকে সমতায় ফেরালেন স্টোকস

news-image

স্পোর্টস ডেস্ক : বেন স্টোকসের দুর্দান্ত সেঞ্চুরিতে হেডিংলি টেস্টে এক উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ইংল্যান্ড। প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ২৫১ রানে জয়ের পর দ্বিতীয় টেস্ট ড্র হয়। এখন তৃতীয়টিতে জয়ের সুবাদে অ্যাশেজ সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরাতে সক্ষম হলো ইংল্যান্ড।

জয়ের জন্য ৩৫৯ রানের লক্ষ্য নিয়ে তিন উইকেটে ১৫৬ রান নিয়ে শনিবার চতুর্থ দিন শেষ করে ইংল্যান্ড। শেষ দিনে বাকি সাত উইকেট হাতে রেখে তাদের প্রয়োজন ছিল আরও ২০৩ রানের। বড় লক্ষ্য নিয়ে আজ দলীয় স্কোরে আর ৩ রান যোগ হতেই জো রুট বিদায় নেন। এরপর বেন স্টোকস ও জো ডেনলি পঞ্চম উইকেটে ৮৬ রান যোগ করে অনেকটা পথ এগিয়ে নেন।

দলীয় ২৪৫ রানে ডেনলি অর্ধশত রান করে বিদায় নেন। এরপর এক দিকে রুট লড়াই করলেও অপরদিক থেকে নিয়মিত বিরতিতে উইকেট পতন হতে থাকে। একপ্রান্তে বিদায়ের ঘণ্টা বাঁজলেও অপরপ্রান্তে একাই লড়াই করে যান স্টোকস। বলা যায় একক প্রচেষ্টায় ৩৬২ রান করে শেষ উইকেটে লক্ষ্য পূরণ করে ইংল্যান্ড। স্টোকস ১১টি চার ও ৮টি ছক্কার মারে ১৩৫ রান নিয়ে অপরাজিত থাকেন। অসি বোলারদের মধ্যে জোস হাজলউড চারটি ও নাথান লায়ন দুটি উইকেট নেন।

এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৭৯ রানের জবাবে মাত্র ৬৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২৫৬ রান করে অসিরা। তাই লো স্কোরিং এই ম্যাচে ইংল্যান্ডের জন্য ৩৫৯ রানের লক্ষ্য নির্ধারিত হয়। ম্যাচসেরা হয়েছেন বেন স্টোকস।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক