সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাস্টিন বিবার আবারও বিয়ে করছেন

news-image

বিনোদন ডেস্ক : গত বছরের ঘটনা। ১৩ সেপ্টেম্বর জাস্টিন বিবার আর হেইলি ব্যাল্ডউইন জুটিকে দেখা গেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ম্যারেজ রেজিস্ট্রার অফিসে। সেখানে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েন এই জুটি। পরে স্বীকার করেছেন, যা রটেছে, তা-ই ঘটেছে। ওই দিন বিয়ে করেছেন তাঁরা।

এক বছর হতে চলল। এখন পর্যন্ত বিয়ে উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা করেননি তাঁরা। এবার শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরে তাঁরা আবার বিয়ে করবেন। জাস্টিন বিবারের এক মুখপাত্র পিপল ম্যাগাজিনকে জানিয়েছেন, জাস্টিন আর হেইলি আগামী সেপ্টেম্বরে বিয়ে উপলক্ষে একটা পার্টি দেবেন। যদিও তাঁরা কোর্ট ম্যারেজ করেছেন; এবার তাঁরা ধর্মীয় আনুষ্ঠানিকতা, আচার মেনে আবারও বিয়ে করবেন। আর এটা গুরুত্বপূর্ণ।

ওই মুখোপাত্র আরও জানান, জাস্টিন বিবার আর হেইলি ব্যাল্ডউইনের নাকি অনেক আগে থেকেই এমন পরিকল্পনা ছিল। এই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা আর তাঁদের কাছের বন্ধুরা উপস্থিত থাকবেন। পিপলের এই প্রতিবেদনে দিনক্ষণও বলা হয়েছে। ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় এই অনুষ্ঠান হবে। প্লামেটো ব্লাফ মন্টেজে। এত জায়গা থাকতে সেখানে কেন? কারণ, জাস্টিন বিবার যতবার সবকিছু ছেড়ে পালিয়ে একা সময় কাটাতে চেয়েছেন, তখনই ছুটে গেছেন মন্টেজে। মন্টেজ তাঁর দ্বিতীয় বাড়ির মতো।

সম্প্রতি জাস্টিন বিবার তাঁর ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে হেইলির প্রতি তাঁর ভালোবাসা উৎসর্গ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমি প্রতিদিন আরও বেশি করে তোমার প্রেমে পড়ি। তুমি আমার জীবনে ঘটা সবচেয়ে ভালো ঘটনা।’ এই ছবি শেয়ার করে হেইলি লিখেছেন, ‘তোমাকে ছাড়া আমি বিলীন হয়ে যেতাম।’

মাত্রই বাগদানের এক বছর উদ্‌যাপন করলেন এই জুটি। সেই দিনটি বিবারের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। তাঁরা নাকি এখন সুখের সংসার করছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক