,

আমাজনে আগুন স্বর্ণের লোভেই

news-image

অনলাইন ডেস্ক : আমাজনে আগুন লাগার পেছনে অবৈধ স্বর্ণ খনির বিষয়টিকে দায়ী করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ আগুনে পুড়ছে আমাজন। ছাই হচ্ছে পৃথিবীর ফুসফুস খ্যাত এই বন। আল-জাজিরা তাদের অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে, স্বর্ণের খনির খোঁজে নজিরবিহীনভাবে আমাজনে খনন কাজ চালাচ্ছে খনি ব্যবসায়ীরা। ব্রাজিলে এমন অবৈধ খনির সংখ্যা সাড়ে ৪শ’র বেশি।

প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর বৈধ উপায়ে আমাজনের জঙ্গলে যে পরিমাণ সোনা বেচাকেনা হয়, তার চেয়ে ছয়গুণ (এক দশমিক এক বিলিয়ন ডলার) বেশি হয় অবৈধভাবে। আমাজনের ছোট্ট শহর ক্রিপুরিজাও থেকে প্রত্যেক দিন কয়েক ডজন ছোট বিমানে করে খনন মেশিনের যন্ত্রাংশ, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যাওয়া হয় গভীর জঙ্গলে।

খনন কাজে নিয়োজিত শ্রমিকদের সাথে কথা বলেছে আল জাজিরা। তারা বলেছেন তাদের সহজ-সরল ও স্বাভাবিক জীবনযাপনের কথা। যেখানে প্রচুর পরিমাণে উপার্জন করা যায়। পরে তারা এই অর্থ মদ্যপান এবং পতিতালয়ে গিয়ে শেষ করেন। যখন একটি খনির কাজ শেষ হয়ে যায়, তখন জঙ্গলের অন্য অংশ ধ্বংস করে নতুন করে খনিজ পদার্থের সন্ধান চলে।

তবে আল জাজিরার অনুসন্ধানে প্রাপ্ত তথ্য কোনো নতুন বিষয় নয়। গত বছরের ডিসেম্বরে আমাজন ধ্বংসের পেছনেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বর্ণের খনিকে দায়ী করেছিল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর