সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণশৌচাগারে ১৯ বছরের ধরে বাস কারুপ্পাইয়ের!

news-image

অনলাইন ডেস্ক : গণশৌচাগার পরিষ্কার করে দৈনিক আয় হয় ৭০/৮০ রুপি। এ অর্থ দিয়ে খাওয়াই চলে না। কালেক্টর অফিস ঘুরে ঘুরে কর্মকর্তাদের বহুবার অনুরোধ করেও বয়স্ক ভাতা জোটেনি। তাই বাধ্য হয়ে আশ্রয় হিসেবে সেই গণশৌচাগারে পার করেছেন জীবনের ১৯টি বছর। এমন গল্প কারুপ্পাই নামের ৬৫ বছরের এক নারীর।

ভারতীয় সংবাদ সংস্থার এএনআই তাকে নিয়ে টুইট করতেই বিষয়টি ভাইরাল হয়েছে। কারুপ্পাইয়ের এই হৃদয়বিদারক জীবন সম্পর্কে জানতে পেরে অনেকেই আবেগে আপ্লুত হয়েছে। কেউ আবার তাকে সাহায্য করারও আগ্রহ প্রকাশ করেছেন।

কারুপ্পাই থাকেন ভারতের তামিলনাড়ুতে। প্রায় দুই দশক ধরে রাজ্যটির মধুরাইয়ের রামনাদ এলাকায় একটি শোচাগারে বসবাস করছেন তিনি। জীবনে সচ্ছলতা তো দূরের কথা মৌলিক চাহিদাগুলোই তিনি পূরণ করতে হিমশিত খান। শৌচাগার পরিষ্কার করে এবং সেটি ব্যবহারের জন্য মানুষের থেকে সামান্য যে টাকা পান তা দিয়েই চলছে তার একার সংসার।

কারুপ্পাই বলেন, আয়ের আর কোন উৎস নেই। তাই এই গণশৌচাগারে থাকতে হয়। একটা মেয়ে আছে যে কখনই আমাকে দেখতে আসে না। সূত্র: ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক