,

মাঠের অনুশীলন শুরু, প্রথম দিনেই যোগ দিলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। শনিবার (২৪ আগস্ট) মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন শুরু হয়। আর ছুটি কাটিয়ে অনুশীলনের প্রথম দিনেই দলের সাথে যোগ দেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিশ্বকাপ শেষে দেশে ফিরে পবিত্র হজ পালনের জন্য ছুটি নেন সাকিব। ছুটিতে থাকায় দলের চার দিনের কন্ডিশনিং ক্যাম্পে ছিলেন না তিনি।

অনুশীলনের প্রথম দিনে হালকা ফিটনেস পরীক্ষার পর শুরু হয় ফিল্ডিং প্র্যাকটিস। ফিল্ডিং কোচ রায়ান কুকের তত্বাবধানে ফিল্ডিং অনুশীলন করেন ক্রিকেটাররা। এসময় প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টও ফিল্ডিংয়ের ওপর জোর দেন। বিশ্বকাপে বাংলাদেশকে ফিল্ডিং নিয়ে বেশ ভুগতে হয়েছে। সেজন্যই অনুশীলনের প্রথম দিনে ফিল্ডিং অনুশীলন করে ক্রিকেটাররা।

ফিল্ডিং অনুশীলনের সময় হাতের আঙুলে ব্যথা পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। তবে ইনজুরি কতটুকু গুরুতর তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

সবাই ফিল্ডিং অনুশীলন করলেও সাকিব ফিল্ডিং অনুশীলন করেননি। মিরপুরের সেন্টার উকেকেটে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন তিনি। সাকিব ছাড়া সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, শাদমান ইসলাম সহ বেশ কয়েকজন ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১