মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐশীর দ্বিতীয় মিশন

news-image

বিনোদন প্রতিবেদক : ফয়সাল আহমেদ ও সানী সানোয়ারের ‘মিশন এক্সট্রিম’ ছবির মধ্য দিয়ে বড়পর্দায় পা রাখেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। সম্প্রতি শেষ হয়েছে এর শুটিং।

ঐশী এবার শুরু করতে যাচ্ছেন তার দ্বিতীয় ছবির কাজ। কিছুদিনের মধ্যে অংশ নিচ্ছেন ‘আদম’ ছবির শুটিংয়ে, এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আশির দশকের গ্রামীণ জনপদের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমিতে নির্মিত হচ্ছে ছবিটি।

ঐশী বলেন, ‘‘ছবির গল্পটি অনেক সুন্দর। একটি সত্য ঘটনা অবলম্বনে গড়ে উঠেছে এর গল্প। কিছুদিন আগে এর মহরত অনুষ্ঠিত হয়েছে। আমার প্রথম ছবি ‘মিশন এক্সট্রিম’র চেয়ে এর চরিত্র একেবারে ভিন্ন। এতে আমি অভিনয় করব গ্রামের মেয়ের চরিত্রে, নাম সাজিয়া। চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং। আশা করি, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে।’’

আবু তাওহীদ হরিনের পরিচালনায় ‘আদম’-এ ঐশীর বিপরীতে অভিনয় করবেন স্বপজাল’ খ্যাত অভিনেতা ইয়াশ রোহান। এর সংলাপ ও চিত্রনাট্য করেছেন মাসুদ পারভেজ। আরও অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, মুনিরা মিঠু, রাইসুল ইসলাম আসাদ, অ্যালেন শুভ্র, আফফান মিতুলসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক